Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২০ আগস্ট ২০২৬
SIR

চূড়ান্ত ভোটার তালিকায় নাম বিচারাধীন, দেশছাড়া হওয়ার আতঙ্কে চরম সিদ্ধান্ত মহিলার!

এখনও পর্যন্ত এসআইআরপর্বে বাংলায় মৃতের সংখ্যা ১৬৫।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২, ২০২৬, ২২:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২, ২০২৬, ২২:১৮

options
link
চূড়ান্ত ভোটার তালিকায় নাম বিচারাধীন, দেশছাড়া হওয়ার আতঙ্কে চরম সিদ্ধান্ত মহিলার! zoom
দেশছাড়া হওয়ার আতঙ্কে হুগলিতে আত্মঘাতী মহিলা।
Advertisement

চূড়ান্ত ভোটার তালিকায় নামের পাশে লেখা ‘বিচারাধীন’। তা দেখেই দেশছাড়া হওয়ার আতঙ্কে ভয়ংকর সিদ্ধান্ত নিলেন মালদহের হরিশচন্দ্রপুরের এক মহিলা। জানা যাচ্ছে, বিষ খেয়ে আত্মহত্যা করেছেন তিনি। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কান্নায় ভেঙে পড়েছে পরিবার। তাঁদের অভিযোগের তির কমিশনের দিকে।

বঙ্গে এসআইআরের প্রাথমিক পর্ব মিটেছে। দিন কয়েক আগেই প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। দেখা গিয়েছে, সেখানে বহু নামের পাশে লেখা বিচারাধীন। জানা গিয়েছে, মালদহের হরিশচন্দ্রপুরের দৌলতপুর পঞ্চায়েতের বাসিন্দা হাজেরা বিবি। তিনি দীর্ঘদিনের বাসিন্দা। এসআইআরের ফর্মও পূরণ করেছিলেন। কিন্তু চূড়ান্ত ভোটার তালিকায় তাঁর নামের পাশে লেখা বিচারাধীন। বিষয়টা জানার পর স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন তিনি। ভাবতে শুরু করেছিলেন, এবার তাঁকে দেশ ছাড়তেই হবে।

Advertisement

পরিবার সূত্রে খবর, সেই আতঙ্কেই নাকি বিষ খান হাজেরা। পরিবারের সদস্যরা টের মাত্রই তাঁকে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। উল্লেখ্য, এই ঘটনা প্রথম নয়। রাজ্যে এসআইআর শুরুর পর থেকেই বিভিন্ন প্রান্ত থেকে স্রেফ আতঙ্কে মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। বহু মানুষ আত্মঘাতী হয়েছেন। আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অনেকের। একাধিক বিএলও কাজের চাপে আত্মঘাতী হয়েছেন। এখনও পর্যন্ত এসআইআরপর্বে বাংলায় মৃতের সংখ্যা ১৬৫।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.