মাটি বোঝাই ট্রাক্টর উলটো মর্মান্তিক দুর্ঘটনা। প্রাণ গেল বালকের। সোমবার ঘটনাটি ঘটেছে বসিরহাটে। ইটভাটার ভেতরে মাটি বোঝাই ট্রাক্টর যাওয়ার সময় আচমকাই সেটি উলটে যায়। ওই ট্রাক্টরের নিচে চাপা পড়ে বালকের। ঘটনার খবর ছড়াতেই ব্যাপক উত্তেজনা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বালকের নাম আলতাফ মণ্ডল। বয়স ৯ বছর। ঘটনাটি ঘটেছে বসিরহাট দক্ষিণ বিধানসভার বাঁশঝাড়ি মল্লিকপুর গ্রামে। মাটি ভর্তি করে ইটভাটায় যাচ্ছিল ট্রাক্টরটি। সেটি ইটভাটার ভিতরে আচমকাই উলটে যায়। নিচে চাপা পড়ে আলতাফ। গুরুতর আহত হন ট্রাক্টর চালক শামীম সর্দার (২২)। দু’জনকেই দ্রুত উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা বালক আলতাফকে মৃত বলে ঘোষণা করেন। শামীমের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ।
আরও পড়ুন:
আরও জানা গিয়েছে, আলতাফ ইটভাটার মাটি বোঝাই ট্রাক্টরের খালাসি হিসাবে কাজ করছিল। এই ঘটনার প্রশ্ন উঠে নাবালক কীভাবে নিয়ম এড়িয়ে খালাসি হিসেবে কাজ করছিল?এ ছাড়াও স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে অতিরিক্ত মাটি বোঝাই করে নিয়ে যাওয়ার কারণে এই দুর্ঘটনা। তাঁদের আরও দাবি, দিনের পর দিন একাধিক ইটভাটার মালিকরা নদী থেকেই সরাসরি বালি ও মাটি তোলে। সেই মাটি অতিরিক্ত বোঝাই করে ট্রাক্টর ও ট্রলিতে করে ইটভাটায় ঢুকছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ মুক্তির জন্য ১৩ লক্ষ ঘুষ! স্বরূপ-পিয়ার বিরুদ্ধে বিস্ফোরক শতদীপ
-
‘তফাত শিরদাঁড়ায়’, স্বরূপের গ্রেপ্তারিতে ‘হারাধনের দশ ছেলে’কে স্যালুট সুদীপ্তার, বিঁধলেন কোন ‘বিপ্লবী’দের?
-
লন্ডনে প্রধান বিচারপতি সূর্য কান্তকে হেনস্তা! নিন্দায় সরব ভারত, নেপথ্যে ‘ডিপ স্টেট’?
-
ডিম হাতে শওকতের অপেক্ষা ভাঙড়ের জনতার, ‘মাছ চোর’ গানের ছন্দে নাচ এনআইএ অফিসের সামনে
-
খোসা ছাড়ানো যাচ্ছে না, স্বাদ মাটির মতো! আলু সেদ্ধ করার সময় এই ভুলগুলো করছেন কি?