মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: মদ্যপ অবস্থায় বাবাকে কুপিয়ে খুন (Murder)। হত্যার পর দরজা বন্ধ করে পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ ছেলের। হাওড়ার উদয়নারায়ণপুর থানার গজা সাঁতরাপাড়ার ঘটনা।
ওই এলাকার বাসিন্দা বছর আটচল্লিশের মৃত্যুঞ্জয় সাঁতরা চাষবাসের কাজ করতেন। তার ছেলে উদয় সাঁতরাও কাজ করত। বাবা এবং ছেলে দু’জনেই নেশা করত। অভিযোগ, মৃত্যুঞ্জয় নেশা করে প্রায়ই তার স্ত্রীকে মারধর করত। সেই কারণে স্ত্রী একসঙ্গে বাস করতেন না। পাশের বাড়িতে থাকতেন তিনি।
[আরও পড়ুন: T-20 বিশ্বকাপের মাঝে খাস কলকাতায় অনলাইন বেটিংচক্র, হোটেল থেকে গ্রেপ্তার মূল অভিযুক্ত]
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ বাবা এবং ছেলে দু’জনেই নেশাগ্রস্ত অবস্থায় বচসায় জড়িয়ে পড়ে। ঝগড়াঝাটির মাঝে উদয় ঘরে থাকা কুড়ুল দিয়ে বাবাকে কোপাতে শুরু করে দেয়। তাতেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। দরজা বন্ধ করে থানায় চলে যায় উদয়।
আচমকা কুড়ুল হাতে তাকে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে দেখে সন্দেহ হয় প্রতিবেশীদের। বাড়ির সামনে জড়ো হন তাঁরা। দেখেন ঘরের মধ্যে লুটিয়ে পড়ে রয়েছেন মৃত্যুঞ্জয়। এরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। মৃত্যুঞ্জয়ের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে উদয়কে। উদয়নারায়ণপুর থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। খুনের মামলা রুজু করেছে পুলিশ। ঠিক কী কারণে বাবাকে খুন করল ছেলে, তা খতিয়ে দেখা হচ্ছে।
[আরও পড়ুন: T-20 WC 2021: পাকিস্তানের বিরুদ্ধে নামার আগেই আফগান শিবিরে তালিবানি ফতোয়া, ‘আতঙ্কে’ রশিদরা]
সর্বশেষ খবর
-
বঙ্গ ক্রিকেট সংস্থার যুগ্মসচিব পদে নির্বাচন ২০ জুলাই, একরাশ প্রশ্নের মুখে নির্বাচনী অফিসার
-
দেগঙ্গায় জাল লটারি চক্রের পর্দাফাঁস! পুলিশি অভিযানে গ্রেপ্তার ৪
-
বিদ্রোহে জেরবার, শিব সেনা প্রধানের দায়িত্ব ছাড়ার প্রস্তাব উদ্ধবের
-
ফ্রান্স থেকে শেষবার উড়ল মার্কিন প্রেসিডেন্টের বাহন ‘এয়ারফোর্স ওয়ান’! এবার নয়া বিমান পাচ্ছেন ট্রাম্প
-
ভোট পরবর্তী হিংসায় স্বামীর বিরুদ্ধে মামলা, তারপরই পদত্যাগ অনুব্রত ‘ঘনিষ্ঠ’ বোলপুরের পুরপ্রধানের