Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
গণপিটুনি

ত্রাণ বিলির সময় উপপ্রধানকে বন্দুক উঁচিয়ে খুনের চেষ্টা, গণপিটুনিতে মৃত্যু দুষ্কৃতীর

গণপিটুনির পর গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভরতি আরও ১ যুবক।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১০, ২০২০, ১৯:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১০, ২০২০, ১৯:৪২

options
link
ত্রাণ বিলির সময় উপপ্রধানকে বন্দুক উঁচিয়ে খুনের চেষ্টা, গণপিটুনিতে মৃত্যু দুষ্কৃতীর zoom
ছবি: প্রতীকী

জ্যোতি চক্রবর্তী, বসিরহাট: গ্রামে ত্রাণ বিলি করতে যাওয়ার পথে স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধানের পথ আটকে বন্দুক নিয়ে হামলার অভিযোগে উঠল দুই যুবকের বিরুদ্ধে। শোরগোল শুরু হয়ে গেলে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছয়। হামলাকারীদের পাকড়াও করে ফেলেন স্থানীয়রা। চলে বেধড়ক গণধোলাই। বেশ কিছুক্ষণ স্থানীয় হাসপাতালে ভরতি থাকার পর এক দুষ্কৃতীর মৃত্যু হয়। করোনা আবহের মাঝে এই ঘটনায় উত্তপ্ত উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ থানার স্যান্ডেলের বিল পঞ্চায়েত এলাকার ভেটকিয়া গ্রামে।

লকডাউনের ফলে বহু মানুষের উপার্জন বন্ধ। তাই দুস্থদের কাছে খাবার নিয়ে এগিয়ে যাচ্ছেন রাজনৈতিক নেতৃত্বরা। অন্যান্য দিনের মতো শুক্রবার উপপ্রধান জয়নাল আবেদিন গাজি খাদ্যসামগ্রী বন্টন করতে বেরিয়েছিলেন। অভিযোগ,
আশরাফ গাজি ও নুরুল ইসলাম সর্দার নামে বাঁকড়া গ্রামের বাসিন্দা দুই যুবক রাস্তার মাঝে উপপ্রধানের গাড়ি আটকান। উপপ্রধানের দিকে বন্দুক উঁচিয়ে খুনের চেষ্টা করে তারা। আর্তনাদ করতে থাকেন উপপ্রধান। তাতেই স্থানীয়রা জড়ো হয়ে যান। ওই দুই যুবককে ঘিরে ধরে চলে বেদম গণপ্রহার। তাদের বাইক দুটিতেও ভাঙচুর চালায় স্থানীয়রা।

Advertisement

ততক্ষণে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। গুরুতর জখম দুই যুবককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের অবস্থা সেই সময় ছিল অত্যন্ত আশঙ্কাজনক। বেশ কিছুক্ষণ হাসপাতালে থাকার পর এক যুবকের মৃত্যু হয়। আরেকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। পুলিশ আগ্নেয়াস্ত্রগুলি বাজেয়াপ্ত করেছে। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

[আরও পড়ুন: রেশনে বরাদ্দের তুলনায় মিলছে কম সামগ্রী! পঞ্চায়েত সদস্যকে ঘেরাও করে বিক্ষোভ উন্মত্ত জনতার]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.