সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মদের আসরে কথা কাটাকাটি থেকে যুবককে ধারালো অস্ত্রের কোপ। অভিযুক্তকে পালটা মার উত্তেজিত জনতার। আগুন ধরিয়ে দেওয়া হল তিনটি বাড়িতে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল ভাঙড়ের পোলেরহাট থানা এলাকায়।
বিষয়টা ঠিক কী? জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীররাতে ভাঙড়ের সফিকুল মোল্লা এবং তারাপদ মণ্ডল একসঙ্গে বসে মদ্যপান করছিলেন। সেই সময় কোনও বিষয়ে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন দুজন। ক্রমে তা বিরাট আকার নেয়। তারাপদ আচমকা ধারালো অস্ত্র দিয়ে সফিকুলের ঘাড়ে কোপ দেন বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সফিকুল। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে যায়। তারাই তারাপদকে ধরে ফেলে। বেধড়ক মারধর করা হয় তাকে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। আহত অবস্থায় দুজনকেই উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
এদিকে রাগে তারাপদ ও তাঁর আত্মীয়র বাড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। মুহূর্তে পুড়ে ছাই হয়ে যায় বাড়ি। খবর পেয়ে ফের ঘটনাস্থলে যায় পুলিশ ও দমকল। কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাকে কেন্দ্র করে এখনও থমথমে এলাকা। মোতায়েন রয়েছে পুলিশ।
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার