সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে ফের গণপিটুনিতে মৃত্যু হল এক ব্যক্তির৷ পরিচারিকাকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে ওই ব্যক্তিকে গণপিটুনি দেওয়া হয়৷ মঙ্গলবার সকালে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তাঁর৷ মালদহের শর্বরীগ্রামের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ তবে এখনও কাউকেই গ্রেপ্তার করা যায়নি৷
[আরও পড়ুন: সম্পত্তি লিখে দিতে নারাজ, বাবাকে খুনে অভিযুক্ত ছেলে]
ভূপাল প্রামাণিক নামে ওই ব্যক্তির বাড়িতে এক তরুণী পরিচারিকার কাজ করতেন৷ তাঁর সঙ্গেই বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন ভূপাল৷ মাসছয়েক আগে তরুণীকে নিয়ে পালিয়ে যান তিনি৷ গৃহকর্তার বিরুদ্ধে পরিচারিকাকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ করে তরুণীর পরিবার৷ মালদহ থানায় অভিযোগও দায়ের করেন তাঁর পরিজনরা৷ এলাকায় তরুণীকে নিয়ে ফিরে আসার পর পুলিশ ভূপালকে গ্রেপ্তার করে৷ জেল হেফাজত থেকে জামিনে মুক্তি পেয়ে সোমবারই বাড়ি ফেরেন তিনি৷
[আরও পড়ুন: কাটমানি ফেরত চাওয়ায় গণধর্ষণের শিকার গৃহবধূ! কাঠগড়ায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য]
অভিযোগ, এরপরই সোমবার পরিচারিকার পরিজনেরা তাঁর বাড়িতে হামলা চালায়৷ ওই ব্যক্তির কাছ থেকে জরিমানা হিসাবে ১০ লক্ষ টাকা দাবি করা হয়। বিশাল অঙ্কের টাকা দিতে অস্বীকার করেন ভূপাল। আর তারপরই তাঁর উপর চড়াও হন পরিচারিকার পরিজনেরা৷ ভূপালকে ঘিরে ধরে শুরু হয় গণধোলাই। স্থানীয়রাই ছুটে এসে ভূপাল প্রামাণিককে উদ্ধার করেন৷ গুরুতর জখম অবস্থায় তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় পরিচারিকার পরিবারের বিরুদ্ধে মালদহ থানায় খুনের অভিযোগ দায়ের করেছে নিহতের পরিবার। তবে এই ঘটনায় এখনও কাউকেই গ্রেপ্তার করা যায়নি৷
সর্বশেষ খবর
-
যুদ্ধের ধাক্কায় বেসামাল, ফুরিয়ে এসেছে অস্ত্র! এবার হার মানবে ইরান?
-
নবদ্বীপের ‘ত্রিপলচোর’ তৃণমূল চেয়ারম্যানের মামলাই লড়লেন না আইনজীবীরা! এজলাসের বাইরে ‘চোর’ স্লোগান, পড়ল ডিম
-
৬ ঘণ্টায় দিল্লি থেকে শিলিগুড়ি! রেলমন্ত্রীর বুলেট ট্রেন ঘোষণায় খুশির হাওয়া উত্তরে
-
রক্তারক্তি কাণ্ড! হাসপাতালে অশোক ভট্টাচার্য, কেমন আছেন বর্ষীয়ান সিপিএম নেতা?
-
উনিশেই সেরার শিরোপা, ইতিহাস গড়ে ফরাসি ওপেনের নতুন রানি মীরা আন্দ্রিভা