Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
গণপিটুনি

বাইক চোর সন্দেহে গণপিটুনিতে মৃত যুবক, উত্তপ্ত মালদহ

ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১, ২০১৯, ১৬:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১, ২০১৯, ১৬:০৯

options
link
বাইক চোর সন্দেহে গণপিটুনিতে মৃত যুবক, উত্তপ্ত মালদহ zoom

বাবুল হক, মালদহ: গণপিটুনিতে যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এবার উত্তপ্ত মালদহ। ঘটনার প্রতিবাদে রবিবার মালদহের একাধিক জায়গায় বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয়রা। বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কের একাংশ। ঘটনার প্রতিবাদে সরব হন কংগ্রেস নেতৃত্বও। সূত্রের খবর, ইতিমধ্যেই ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[আরও পড়ুন: বনগাঁয় গভীর রাতে কাউন্সিলরের বাড়িতে বোমাবাজি, অভিযুক্ত তৃণমূল]

ঘটনার সূত্রপাত ২৬ জুন। এদিন বাইক চোর সন্দেহে শানাউল শেখ নামে বছর ২৬-এর এক যুবককে বেধড়ক মারধর করা হয় মালদহে। স্থানীয়রাই রক্তাক্ত অবস্থায় যুবককে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করে। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় এসএসকেএমে। সেখানেই মৃত্যু হয় শানাউলের। এরপর রবিবার মালদহের বৈষ্ণবনগরের বাড়িতে নিয়ে যাওয়া হয় শানাউলের দেহ। জানা গিয়েছে, এরই মধ্যে শানাউলকে মারধরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিও নজরে পড়তেই ক্ষোভে ফুঁসতে থাকেন শানাউলের প্রতিবেশীরা। অবিলম্বে অভিযুক্তদের শাস্তির দাবি তুলে এলাকার দোকানপাট ও বাসে ভাঙচুর চালান তাঁরা। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে পুলিশ। ঘটনার পর একদিন পেরিয়ে গেলেও এখনও থমথমে এলাকা। মোতায়েন রয়েছে পুলিশ।

শানাউলের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই প্রতিবাদে সরব হন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। মৃতের পরিবারকে আর্থিক সাহায্য ও সরকারি চাকরি দেওয়ার দাবি জানান তিনি। এ প্রসঙ্গে শাসকদলকে কটাক্ষ করে তিনি বলেন, ‘‘পশ্চিমবঙ্গে কি গণপিটুনির সূত্রপাত ঘটছে? এজন্য দায়ী রাজ্য সরকার। আমরা লজ্জিত, যে বাংলায় এ ধরনের ঘটনা ঘটছে। আমরা চাই, রাজ্য সরকার নিহতের পরিবারকে ১০ লক্ষ টাকা সাহায্য করুক। সেইসঙ্গে পরিবারের সদস্যকে চাকরি দেওয়া হোক। পাশাপাশি অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানাচ্ছি।’’ রবিবার নিহতের বাড়িতে যান সুজাপুরের কংগ্রেস বিধায়ক ইশা খান চৌধুরি। অভিযুক্তের শাস্তির দাবি জানান তিনিও। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্যদের খোঁজে চলছে তল্লাশি।

Advertisement

[আরও পড়ুনমদ্যপ অবস্থায় স্ত্রীকে বেধড়ক মার, বাধা দিতে গিয়ে গুরুতর জখম প্রতিবেশী]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.