সঞ্জিত ঘোষ, নদিয়া: মদ্যপ অবস্থায় বন্ধুদের সঙ্গে নদীতে নামাই কাল। তলিয়ে গেলেন শান্তিপুরের এক যুবক। তাঁর খোঁজে নদীবক্ষে তল্লাশি চালালেও শেষ পাওয়া খবর অনুযায়ী যুবকের হদিশ মেলেনি।
জানা গিয়েছে, ওই যুবকের নাম বকুল মণ্ডল। বয়স ২৫ বছর। নদিয়ার শান্তিপুরের নবলা পঞ্চায়েতের প্রফুল্লনগর এলাকার বাসিন্দা তিনি। সূত্রের খবর, রবিবার দুপুরে একটি টোটোয় করে পাঁচ বন্ধু ফুলিয়ায় নদীতে স্নান করতে যান। সকলেই একে একে জলে নামেন। বকুল স্নান করার সময় আচমকাই তলিয়ে যান। পরিবারের দাবি, প্রত্যেকেই মদ্যপান করে বাড়ি থেকে বের হন।
[আরও পড়ুন: নদীর পাড়ে দাঁড়িয়ে থাকার সময় হামলা, ফের কুমিরের পেটে মৎস্যজীবী]
টোটো চালকের দাবি, ঘাটের ধারে বসে আবারও মদ্যপান করেন ওই যুবকেরা। এর পর জলে নামেন স্নান করতে। অনুমান, মদ্যপ থাকার কারণেই এই পরিণতি। খবর পেয়ে নদীতে তল্লাশি শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। রাত হয়ে গেলেও যুবকের হদিশ পাওয়া যায়নি। দুশ্চিন্তার প্রহর কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। পুলিশের তরফে জানানো হয়েছে, তল্লাশি চলছে। প্রসঙ্গত, এহেন ঘটনা এই প্রথম নয়। বন্ধুদের সঙ্গে মদ্যপ অবস্থায় জলে নেমে বিপদের মুখে পড়ছেন অনেকেই। পুলিশের তরফে বারবার সতর্কও করা হয়েছে। তা সত্ত্বেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেই চলেছে।
[আরও পড়ুন: নীতি-বৈঠকে মমতার ‘অপমান’ নিয়ে আলোচনার সম্ভাবনা, সোমে উত্তাল হতে পারে বিধানসভা]
সর্বশেষ খবর
-
বারাসত বিশ্ববিদ্যালয়ে টিএমসিপির ‘জঙ্গিপনা’, পড়ুয়াদের হস্টেল ছাড়ার নির্দেশ উপাচার্যের
-
সুযোগ পেয়েও এশিয়াডে খেলতে পারবেন না ভারতের সব অ্যাথলিট-সাপোর্ট স্টাফ! জাপানের সিদ্ধান্তে প্রশ্ন
-
বাস পিছু প্রতিদিন ৩০০ টাকা তোলাবাজি ‘বিএমএসের’, ‘কাউকে রেয়াত নয়’, কড়া বার্তা শুভেন্দুর মন্ত্রীর
-
রংপুরে খুন হিন্দু পরিবারের ৪ সদস্য, বাংলাদেশে ছয় মাসে ১৮ ‘মাস কিলিং’, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা
-
নতুন প্রজ্ঞানন্দ পেয়ে গেল ভারত! দাবায় কার্লসেন-বধ ১৫ বছরের কিশোরের