তারক চক্রবর্তী, শিলিগুড়ি: খুন নাকি আত্মহত্যা? শিলিগুড়ির ২৩ নম্বর ওয়ার্ডের প্রীতিলতা রোডে একটি বাড়ির ভেন্টিলেটরে যুবকের রক্তাক্ত ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। ওই যুবকের নাম, পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।
সোমবার সকালে ওই ফ্ল্যাটের আবাসিকরা দেহটি ভেন্টিলেটর থেকে ঝুলতে দেখেন। তাঁর গলায় ছিল নাইলনের দড়ির ফাঁস। ঝুলন্ত দেহ দেখে গোটা এলাকায় রীতিমতো শোরগোল পড়ে যায়। স্থানীয় লোকজন জড়ো হয়ে যায়। খবর দেওয়া হয় পুলিশেও। যুবকের হাতে ছিল আঘাতের চিহ্ন। ঘটনাস্থলে প্রচুর রক্ত পড়ে থাকতেও দেখা যায়।
[আরও পড়ুন: জাতীয় সড়কে শুটআউট, কোচবিহারে গুলিতে খুন অসমের জমি ব্যবসায়ী]
খবর পেয়ে শিলিগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। যুবককে খুন করে দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। তবে কে বা কারা এই কাজ করল, তা এখনও স্পষ্ট নয়। যদিও ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।
[আরও পড়ুন: পরনে অন্তর্বাস! মন্দারমণির সমুদ্রসৈকতে তরুণীর দেহ উদ্ধারে জোর চাঞ্চল্য]
সর্বশেষ খবর
-
কে বলেছে ক্রিকেটের দুর্দিন! নতুন ৩ সহকারী স্পনসর পেল বিসিসিআই, টাকার অঙ্ক চমকে দেবে
-
মেয়ে দুয়ার জন্মদিনে বড় চমক রণবীর-দীপিকার! মাতৃত্বকালীন ফটোশুটে রোম্যান্টিক মুডে দম্পতি
-
ইসলামের নামে মুসলমানদেরই মারছে পাক মৌলবাদীরা! বিশ্ববিদ্যালয়ের সামনে বিদ্বেষের পোস্টার
-
আত্মীয়ের সঙ্গে ধস্তাধস্তি রেখা পাত্রের! বিজেপি বিধায়কের বিরুদ্ধে উঠল আদালত অবমাননার অভিযোগ
-
ঝাল খেতে খুব ভালোবাসেন? পাতে পড়ুক নাগপুরি কায়দায় ‘সাওজি মটন’, রইল রেসিপি