অধিকৃত কাশ্মীর থেকে বালুচিস্তান। অব্যাহত গৃহযুদ্ধ। এর মধ্যেই সংখ্যলঘু মুসলিম সম্প্রদায় বনাম সংখ্যাগুরু কট্টর মুসলিম সম্প্রদায়ের দ্বন্দ্বে উত্তপ্ত পাকিস্তান। মঙ্গলবার পাক পাঞ্জাব প্রদেশের একটি বিশ্ববিদ্যালয়ের বাইরে মৌলবাদী গোষ্ঠীগুলি সংখ্যালঘু আহমদি সম্প্রদায়ের বিরুদ্ধে ‘অবমাননাকর’ ও ‘বিদ্বেষপূর্ণ’ ব্যানার টাঙিয়েছে বলে অভিযোগ। একদিন আগেই রাষ্ট্রসংঘের বিশেষজ্ঞরা এই সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অব্যাহত ‘বৈষম্য’, ‘সহিংসতা’ ও ‘আইনি বিধিনিষেধ’ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিল।
আহমদি মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ পোস্টার, ব্যানার পড়েছে পাঞ্জাব প্রদেশের সারগোধা বিশ্ববিদ্যালয় রোডে। জায়গাটি লাহোর থেকে ২০০ কিলোমটিরা দূরে। ওই পোস্টারগুলিতে আহমদিদের সমাজচ্যুত ও সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানানো হয়েছে। আহমদিরা “পাকিস্তানের জন্য বিশ্বস্ত” নয় দাবি করে তাদের গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ থেকে অপসারণেরও দাবি জানানো হয়েছে। একটি ব্যানারে লেখা হয়েছে—“আমরা কাদিয়ানিয়তকে ঘৃণা করি”।
ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশের কাদিয়ান অঞ্চলে আহমেদিয়া মুসলিম আন্দোলনের সূত্রপাত। মূলধারার ইসলাম ধর্মের সঙ্গে এই সম্প্রদায়ের মতবাদের বিবিধ পার্থক্য রয়েছে। এমনকী ১৯৭৪ সালে পাকিস্তানের সংসদ ঘোষণা করেছিল, আহমেদিরা অমুসলিম। বিদ্বেষ, বিভেদের সেই আগুনই নতুন করে উসকে উঠেছে। আহমেদিয়া সম্প্রদায়ের মুখপাত্র ‘জামাত-ই- আহমেদিয়া পাকিস্তান’ আহমেদি মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ প্রচারের তীব্র নিন্দা করেছে। অবিলম্বে সারগোধা বিশ্ববিদ্যালয় রোডের পোস্টার, ব্যানার সরানোর দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। পাকিস্তানে সংখ্যালঘু মুসলিমদের স্বাধীকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ‘জামাত-ই- আহমেদিয়া পাকিস্তান’।
প্রসঙ্গত, সোমবারই আহমদি সম্প্রদায়ের সদস্যরা যে বৈষম্য, সহিংসতা ও আইনি বিধিনিষেধের শিকার হচ্ছেন—তা নিয়ে রাষ্ট্রসংঘের বিশেষজ্ঞরা গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা ইসলামাবাদের প্রতি তাঁদের বার্তা, “চিন্তা, বিবেক, ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতার অধিকার প্রত্যেক ব্যক্তির রয়েছে। কেউ যেন বৈষম্য, ভীতি প্রদর্শন বা সহিংসতার শিকার না হয়। তেমনি শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্মবিশ্বাস পালনের ক্ষেত্রে কাউকে বাধা দেওয়া বা মানবাধিকার লঙ্ঘন সঠিক কাজ নয়।”
সর্বশেষ খবর
-
মেট্রোয় ঝাঁপ দিতে যান ছাত্রী! ফোনেই শুরু কাউন্সেলিং, জীবন বাঁচালেন অধ্যাপক
-
পাঁচ রঙা পাপড়ি থেকে ‘নমস্তে’, ব্রিকস লোগোর নেপথ্যে লুকিয়ে কোন গল্প?
-
জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিল্লি থেকে সরতেই বিতর্ক! ‘গুজরাট পাকিস্তানে?’, কেন্দ্রের হয়ে সওয়াল পরেশ রাওয়ালের
-
স্বামীর পরকীয়ার ‘বদলা’! ডায়নার সেই ‘রিভেঞ্জ ড্রেস’ নিলামে বিকোবে কোটি কোটি টাকায়
-
পাহাড়ের নীরব বাসিন্দা, গোরালদেরও এবার রেডিও কলার পরিয়ে জঙ্গলে