দেব্রবত মণ্ডল, বারুইপুর: সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা। গঙ্গাসাগরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উলটে গেল বাস। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আহত ১০ পুণ্যার্থীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। বাসটির কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
জানা গিয়েছে, শুক্রবার সকালে ঘড়ির কাঁটায় সাড়ে সাতটা নাগাদ দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের কচুবেড়িয়া থেকে যাত্রী ভর্তি বাসটি গঙ্গাসাগরে যাচ্ছিল। চৌরঙ্গীর কাছে ঘটে দুর্ঘটনা। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে উলটে যায় বাসটি। বিকট শব্দ পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে যান সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ও বিডিও কানাইয়া কুমার রাও। সকলের চেষ্টায় একে একে বাসটি থেকে যাত্রীদের উদ্ধার করা হয়। তাঁদের মধ্য়ে ১০ জনের চোট গুরুতর থাকায় তাঁদের পাঠানো হয়েছে সাগর গ্রামীণ হাসপাতালে।
পুলিশের তরফে জানানো হয়েছে, বাসটিকে উদ্ধারের কাজ চলছে। গতির কারণে দুর্ঘটনা কি না তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি বাসটিতে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তাও দেখা হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত যাত্রীরা।
সর্বশেষ খবর
-
‘আমার নাম করে টাকা চাইলে…’, তোলাবাজদের বিরুদ্ধে কড়া ‘অ্যাকশনে’র হুঁশিয়ারি বিধায়ক রত্নার
-
ঘুমের মধ্যেই চিরঘুম! রাতের বৃষ্টিতে ভাঙল মাটির বাড়ি, দেওয়াল চাপা পড়ে মৃত্যু বাবা-মেয়ের
-
আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নে ভয়ংকর হড়পা বান! অন্তত ২০ জন নিখোঁজ, মৃত্যুর আশঙ্কা
-
যুক্তরাষ্ট্র ওপেনে ইন্দ্রপতন! দু’দশক পর প্রথম রাউন্ডে চোখের জলে বিদায় জোকোভিচের
-
শিয়ালদহ স্টেশনে নেই পর্যাপ্ত জল, কাজ করেনি অগ্নি নির্বাপণ ব্যবস্থাও, দমকলের অভিযোগে কী যুক্তি রেলের?