সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের রাজ্যে ঘটল অ্যাসিড আক্রমণের ঘটনা৷ এইবার তিন তরুণীর উপর একসঙ্গে আক্রমণ করা হল৷ ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার জয়পুর অঞ্চলে৷
জানা গিয়েছে, রবিবার সন্ধেয় ওই তিন তরুণী টিউশন থেকে বাড়ি ফিরছিলেন৷ বাস থেকে নামার সময় অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁদের উদ্দেশে অ্যাসিড ছোড়ে বলে অভিযোগ৷ কেউ কিছু বুঝে ওঠার আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতী৷ জখম অবস্থায় তিন তরুণীকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়৷
আক্রান্তদের মধ্যে একজন জানিয়েছেন, তিনি কাউকেই সন্দেহ করছেন না৷ কিন্তু তাঁর দাবি এই অপরাধের জন্য চরম শাস্তি হওয়া দরকার যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধ না হয়৷
থানায় অভিযোগ দায়ের হলেও এখনও পর্যন্ত ঘটনায় কে বা কারা জড়িত তা জানা যায়নি৷ এর আগেও বহুবার এধরনের নৃশংস অপরাধের সাক্ষী থেকেছে রাজ্য৷ গত রবিবারের এই ঘটনা ফের একবার যেন আঙুল তুলল মেয়েদের নিরাপত্তার দিকে৷
সর্বশেষ খবর
-
দুই বউকেই থাকতে দিতে হবে ঘরে, আজব দাবিতে ২০০ ফুট উঁচু মোবাইল টাওয়ারে যুবক!
-
বিশ্বের বৃহত্তম অর্থনীতির তালিকায় ভারত কোথায়? সংসদে লিখিতভাবে জানাল মোদি সরকার
-
‘কারও নামে বদনাম করিনি’, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই নেতাজি নিয়ে সুরবদল অনন্ত মহারাজের
-
ইউক্রেনের ব্যাঙ্কের সঙ্গে বিবাদ! যুদ্ধের মাঝে রাশিয়ায় বড় দায়িত্বে ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি
-
‘সময় ঠিক করুন, সব প্রশ্নের জবাব দেব’, স্পিকারকে চিঠি দিয়ে বিরোধীদের পালটা চাপ শাহের