Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ২৩ আগস্ট ২০২৬
Basirhat

মিনাখাঁয় টিউশনের পথে কিশোরীকে অপহরণ করে ধর্ষণ! কলকাতায় প্রৌঢ়র লালসার শিকার নাবালিকা

মিনাখাঁর ঘটনায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের পাশাপাশি ঘটনার কথা কাউকে জানালে খুনেরও হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সংবাদ প্রতিদিন ব্যুরো
সংবাদ প্রতিদিন ব্যুরো

শেষ আপডেট: জুলাই ৭, ২০২৬, ২০:৪৪

link
সংবাদ প্রতিদিন ব্যুরো
সংবাদ প্রতিদিন ব্যুরো

শেষ আপডেট: জুলাই ৭, ২০২৬, ২০:৪৪

options
link
মিনাখাঁয় টিউশনের পথে কিশোরীকে অপহরণ করে ধর্ষণ! কলকাতায় প্রৌঢ়র লালসার শিকার নাবালিকা zoom
প্রতীকী ছবি।
Advertisement

ফের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। এবার ঘটনাস্থল বসিরহাটের মিনাখাঁ। অপহরণ করে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ধারালো অস্ত্র দিয়ে আঘাতের পাশাপাশি ঘটনার কথা কাউকে জানালে খুনেরও হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ। কয়েকঘণ্টার মধ্যে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা নবম শ্রেণির ছাত্রী। মঙ্গলবার সকালে টিউশন পড়তে যাচ্ছিল সে। সেই সময় তাকে প্রতিবেশী এক যুবক অপহরণ করে বলে অভিযোগ। রাস্তা থেকে অপহরণ করে নাবালিকাকে একটি ঘরের মধ্যে নিয়ে যায় বলে অভিযোগ। সেখানে একটি খাটের উপর হাত পা বেঁধে নবম শ্রেণির পড়ুয়াকে ধর্ষণ করা বলে অভিযোগ উঠেছে। এমনকী তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতও করা হয়েছে বলে দাবি।

Advertisement

বিষয়টি পরিবার জানতেই থানায় অভিযোগ জানান, নির্যাতিতার পরিবার। অভিযোগের ভিত্তিতে কয়েকঘণ্টায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতকে এ দিন মঙ্গলবার বসিরহাট আদালতে পেশ করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

অন্যদিকে, নেতাজিনগরে পঞ্চম শ্রেণির এক নাবালিকাকে যৌন নিগ্রহ ও ধর্ষণের অভিযোগ উঠেছে পরিচিত প্রৌঢ়ের বিরুদ্ধে। নির্যাতিতাকে খাবারের লোভ দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ দিকে মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। পরে ওই ব‍্যক্তির বাড়ি গিয়ে নাবালিকাকে বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখেন। সন্দেহ হতেই নেতাজিনগরে থানায় খবর দেন তিনি। এক্ষেত্রেও কয়েক ঘণ্টার মধ্যে পুলিশ এসে অভিযুক্তকে আটক করে নিয়ে যায়। জিজ্ঞাসাবাদের পরে ওই ব‍্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় ন‍্যায় সংহিতা-সহ পকসোর একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.