Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৭ সেপ্টেম্বর ২০২৬
Hooghly

আট বছরের নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, পুলিশের জালে বৃদ্ধ

অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৭, ২০২৩, ২০:১৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৭, ২০২৩, ২০:১৫

options
link
আট বছরের নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, পুলিশের জালে বৃদ্ধ zoom
ছবি: প্রতীকী।
Advertisement

সুমন করাতি, হুগলি: নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ। পুলিশের জালে অভিযুক্ত বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে হুগলির (Hooghly) তেলিনিপাড়া রাজাবাজার এলাকায়। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার বেলা বারোটা নাগাদ একটি বিচালির দোকানে চাঁদা তুলতে আসে কয়েকজন যুবক। সেই সময় দোকানে ছিল একটি আট বছরের নাবালিকা। সেই নাবালিকা বিচালি কিনতে গিয়েছিল বলেই খবর। যুবকদের কোনওকারণে নাবালিকাকে দেখে সন্দেহ হয়। তাঁরা মেয়েটিকে জিজ্ঞাসা করতেই জানতে পারে, নাবালিকাকে বসিয়ে রেখেছিল বৃদ্ধ। অভিযোগ, মেয়েটির সঙ্গে আপত্তিকর আচরণ করে। শ্লীলতাহানি করে দোকানদার কার্তিক সাধুখা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে ভাঙড়কে কলকাতা পুলিশের অধীনে আনার কাজ শুরু, হবে নতুন ৭ থানা]

বিষয়টা জানাজানি হতেই উত্তেজিত হয়ে পড়ে স্থানীয় মানুষজন। ঘটনাস্থলে যায় ভদ্রেশ্বর থানার পুলিশ। নাবালিকাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। গ্রেপ্তার করা হয় বৃদ্ধকে। মেয়েটির পরিবারকে জিজ্ঞাসাবাদের পর তদন্ত শুরু করেছে পুলিশ। তবে অভিযুক্তের ভাইয়ের দাবি, তাঁরা দাদাকে ফাঁসানো হয়েছে। অতিরিক্ত চাঁদা দিতে না চাওয়ার জন্য এই ঘটনা ঘটিয়েছে বলে অনুমান।

[আরও পড়ুন: ‘কোর্টে প্রমাণ হোক’, উত্তরপত্রে কারচুপি তালিকায় নাম, SSC-কে চ্যালেঞ্জ বিদায়ী জেলা সভাধিপতির]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.