পাঁচ মাসের অচলাবস্থার অবসান। অবশেষে খুলল জগদ্দলের অ্যালায়েন্স জুটমিল। শ্রমমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যেই উদ্যোগ নেন অর্জুন সিং (Arjun Singh)। মঙ্গলবার ত্রিপাক্ষিক বৈঠকে জট কাটার পর বুধবার থেকেই কাজে ফিরতে শুরু করেছেন শ্রমিকরা। স্বস্তি ফিরেছে প্রায় দু’হাজার কর্মীর মধ্যে।
এই বিষয়ে আরও খবর

মঙ্গলবার নিউ সেক্রেটারিয়েট ভবনে শ্রমমন্ত্রী অর্জুন সিংয়ের উপস্থিতিতে মালিকপক্ষ ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের বৈঠক হয়। ছিলেন বিশেষ শ্রম কমিশনার আশিস সরকার সহ শ্রম দফতরের আধিকারিকরা। দীর্ঘ টানাপোড়েনের অবসান ঘটিয়ে সেখানেই মিল খোলার সিদ্ধান্ত হয়। সেই মতো বুধবার খুলে যায় অ্যালায়েন্স জুটমিল। বহু শ্রমিক কাজে যোগ দিয়েছেন। আগামী দু’-এক দিনের মধ্যে পুরোদমে উৎপাদন শুরু হবে বলে আশা করা হচ্ছে। মিল চত্বরে দিনভর ছিল উৎসবের আবহ। মিষ্টিমুখ করে আনন্দ ভাগ করে নেন শ্রমিকরা।
প্রসঙ্গত, গত ২৬ ডিসেম্বর সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস দিয়ে মিল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। আচমকাই কাজ হারান প্রায় দু’হাজার শ্রমিক। সংসার চালাতে ধারদেনা করতে হয়েছে অনেককে। কেউ ফিরে গিয়েছেন গ্রামে, কেউ খুঁজেছেন অন্য কাজ। কুলি লাইনের বাসিন্দারাও অনিশ্চয়তার মধ্যে দিন কাটিয়েছেন। নির্বাচনের আগেই মিল চালুর দাবিতে অর্জুন সিংয়ের দ্বারস্থ হয়েছিলেন শ্রমিক ও ইউনিয়নের প্রতিনিধিরা। ভোটের পর সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছিলেন তিনি। শ্রমমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরই বিষয়টি নিয়ে সক্রিয় হন এবং জট কাটে। জুট টেক্সটাইল ওয়ার্কার্স ইউনিয়নের যুগ্ম সম্পাদক পিন্টু কুমার সাউ বলেন, পাঁচ মাস কর্মহীন অবস্থায় শ্রমিক পরিবারগুলি চরম সঙ্কটে পড়েছিল। ধারদেনা করে সংসার চালাতে হয়েছে। শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে সমস্যার সমাধান হওয়ায় কাজ ফিরে পেয়ে খুশি শ্রমিকরা।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
এমআরপির থেকে বেশি দামে আলু টিক্কি বিক্রি! ৩ লক্ষ টাকা জরিমানা বাংলার শপিং মলের
-
প্রথম ঝলকেই বাজিমাত সানি-প্রীতির, প্রকাশ্যে ‘বাটোয়ারা ১৯৪৭’ ছবির ফার্স্ট লুক
-
রোনাল্ডোর মঞ্চে দ্যুতি ছড়াল কঙ্গো, অঘটনের বিশ্বকাপে আটকে গেল পর্তুগাল
-
ডিম হামলা থেকে বাঁচতে সকালে বসল ‘ভিউ কাটার’! রাতে প্রত্যাহার নিরাপত্তারক্ষী, কালীঘাটে টানটান উত্তেজনা
-
‘ভারত শান্তির পক্ষে’, জেলেনস্কিকে মোদির বার্তা, মস্কো-ওয়াশিংটনের ‘সেতু’ হবেন প্রধানমন্ত্রী?



