সুমন করাতি, হুগলি: প্রতিদিনই গঙ্গায় যেতেন স্নান করতে। ভাবতেও পারেননি কপালে এই মর্মান্তিক পরিণতি লেখা হয়েছে। রবিবার গঙ্গায় স্নান করতে গিয়ে ডুবে মৃত্যু হল বৃদ্ধের। ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য হুগলির ভদ্রকালী শখের বাজার হাউসিং এলাকায়। কান্নায় ভেঙে পড়েছে পরিবার।
জানা গিয়েছে, বৃদ্ধের নাম মহাদেব পাল (৭০)। বাড়ি হুগলির ভদ্রকালী শখেরবাজার হাউসিং এলাকায়। ওই বৃদ্ধ দীর্ঘ ৩৪ বছর ধরে ওই গঙ্গার ঘাটে স্নান করতে যেতেন। সাঁতারও কাটতেন। রবিবার সকাল সাড়ে ১১ টা নাগাদ ভদ্রকালী শখেরবাজারের গঙ্গার ঘাটে স্নান করতে যান তিনি। আচমকা ডুবে যান। আশেপাশের লোকজন দেখামাত্রই তাঁর খোঁজে গঙ্গাবক্ষে ডুবুরি নামানো হয়। দীর্ঘক্ষণ তল্লাশির পর উদ্ধার হয় বৃদ্ধের নিথর দেহ। সাঁতার জানা সত্ত্বেও কীভাবে ওই বৃদ্ধ তলিয়ে গেলেন, তা নিয়েই উঠতে শুরু করেছে প্রশ্ন।
উল্লেখ্য, ওই এলাকায় এধরনের ঘটনা নতুন নয়। গত এক বছরে উত্তরপাড়া কোন্নগর এলাকার ১৫ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে গঙ্গায় ডুবে। এই ঘটনা স্বাভাবিকভাবেই চিন্তায় ফেলেছে স্থানীয় প্রশাসনকে। এই কারণেই ডিজাস্টার ম্যানেজমেন্টের একটি স্থানীয় অফিস কোন্নগরে তৈরি করার প্রচেষ্টা চলছে বলে খবর।
সর্বশেষ খবর
-
আর্জেন্টিনাকে ‘বাড়তি সুবিধা’, এবার রেফারিকে বিশ্বকাপ থেকে তাড়াবে ফিফা? হতে পারে তদন্ত
-
এ পৃথিবী হোক নারীর বাসযোগ্য… মেয়েদের সম্মানের পাঠ দিন ছোট থেকেই, সন্তানকে কী শেখাবেন?
-
বান্ধবীর বাবার ‘যৌন লালসা’র শিকার তরুণী, গ্রেপ্তার অভিযুক্ত
-
গুলির অবস্থান জানতে ডিজিটাল এক্স রে, ৩ সদস্যের নজরদারিতে বারুইপুরের প্রভাসের ময়নাতদন্ত
-
ভারতীয়দের বিপদ বাড়ছে? এইচ ১বি দুর্নীতিতে ট্রাম্পের ‘সন্দেহভাজন’ তালিকায় কগনিজ্যান্ট!