সম্যক খান, মেদিনীপুর: ডাইনি অপবাদে এক বৃদ্ধাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল গ্রামেরই কয়েকজনের বিরুদ্ধে। শুক্রবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গড়বেতার তাঁতিচুয়া গ্রামে। শনিবার সকালে ঘর থেকেই উদ্ধার হয়েছে বৃদ্ধার রক্তাক্ত দেহ। ইতিমধ্যেই ঘটনায় জড়িত সন্দেহে ১ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
[আরও পড়ুন:রাজনৈতিক সংঘর্ষে ফের উত্তপ্ত নানুর, গুলিবিদ্ধ বিজেপি কর্মী]
মৃতার ছেলের কথায়, “বছর খানেক আগে সাপের কামড়ে মৃত্যু হয় খুনের ঘটনায় ধৃত স্বপন মান্ডির ছেলের। সেই ঘটনার পর এক গুনিন আমার মাকে ডাইনি অপবাদ দেয়। এরপর থেকেই স্বপন ও তার পরিবার বিভিন্ন সময়ে বিভিন্ন অশান্তির চেষ্টা করেছে। এই নিয়ে বেশ কয়েকবার গ্রামে সালিশি সভাও বসে। সেখানেই সমস্যার সমাধানও করে দেওয়া হয়।”
কিন্তু তারপরও অভিযুক্ত স্বপন মান্ডি ও তার পরিবারের ক্ষোভ থেকেই গিয়েছিল। জানা গিয়েছে, শুক্রবার সন্ধেয় বাড়িতে একাই ছিলেন ওই বৃদ্ধা। সেই সময় কয়েকজন তাঁর বাড়িতে চড়াও হয়। অভিযোগ, বৃদ্ধাকে একা পেয়ে তাঁকে মারধর করে অভিযুক্তরা। এরপরই ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কোপানো হয়। পরে ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। পরে শনিবার সকালে উদ্ধার হয় বৃদ্ধার দেহ। এরপরই ঘটনায় জড়িত সন্দেহে স্বপনকে গ্রেপ্তার করে পুলিশ।
[আরও পড়ুন: শিক্ষক দিবসে স্কুল ও কলেজে চটুল নাচ, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক তুঙ্গে]
এ প্রসঙ্গে গ্রামের বাসিন্দা রুপাই মান্ডিও বলেন, গত বছরই সালিশি সভার মাধ্যমে সমস্যা মিটমাট করে দেওয়া হয়েছিল। ঘটনার তীব্র নিন্দা করেছেন চন্দ্রকোনা রোড বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক কানাইলাল সিং। তিনি বলেন, “শুক্রবার তাঁতিচুয়া গ্রামে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়। আমরা অবিলম্বে ওই এলাকায় সচেতনতামূলক একটি ক্যাম্প করার ব্যবস্থা করছি।” এ প্রসঙ্গে গড়বেতা তিন নম্বর ব্লকের বিডিও অভিজিৎ চৌধুরি বলেন, “এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক।” গ্রামবাসীদের সচেতন করতে এর আগেও ওই গ্রামে বিভিন্ন ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। কিন্তু তাতে যে আদতে লাভ হয়নি শুক্রবারের ঘটনা তাঁরই প্রমাণ।
সর্বশেষ খবর
-
‘বিদ্রোহী’ শিবিরে যেতেই পদ খোয়ালেন মালা রায়, মহিলা তৃণমূলের নতুন সভানেত্রী কে?
-
সড়কপথে ৩৫০ কিমি পাড়ি, বাংলাদেশ পৌঁছলেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
-
আকাশছোঁয়া খরচে রোষানলে জি৫, এবার বিনামূল্যে বিশ্বকাপ দেখাবে জিও, জানুন কীভাবে?
-
কতটা জমল ‘বিবি বক্সী’ ইশার ছকভাঙা গোয়েন্দা সিরিজ? পড়ুন রিভিউ
-
এবারের ষষ্ঠীতে স্পেশাল মিষ্টিমুখ, জামাইকে খাওয়ান আমের পায়েস, রেসিপি জানেন?