জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: ঘুমন্ত অবস্থায় পক্ষাঘাতগ্রস্ত নবতিপর বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ। বছর কুড়ির যুবককে গ্রেপ্তার করল গাইঘাটা থানার পুলিশ। নির্যাতিতা বৃদ্ধার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাঁকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে।
নির্যাতিতার পুত্রবধূর দাবি, তাঁর শাশুড়ি নিজের ঘরে একাই ঘুমোন। গত বৃহস্পতিবার রাতেও একাই ছিলেন। প্রতিবেশী যুবক গভীর রাতে বৃদ্ধার ঘরে ঢোকে। বৃদ্ধাকে ধর্ষণ করে বলেই অভিযোগ। চিৎকার করতে শুরু করেন বৃদ্ধা। তা শুনতে পান বৃদ্ধার বড় ছেলে। দৌড়ে গিয়ে মায়ের ঘরে ওই যুবককে বিবস্ত্র অবস্থায় দেখেন।
[আরও পড়ুন: গুলি খেলা নিয়ে বাচ্চাদের মধ্যে ঝগড়া, থামাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের]
তবে যুবক কোনওক্রমে পালিয়ে যায়। বৃদ্ধার ঘরে নিজের পোশাক এবং মানি ব্যাগ ফেলে রেখে যায়। পরদিন ওই যুবককে বাড়ি থেকে উদ্ধার করেন স্থানীয়রা। এরপর অভিযুক্তকে গাইঘাটা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতকে শনিবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। এদিকে, নির্যাতিতা বৃদ্ধার অবস্থা আশঙ্কাজনক। তিনি বর্তমানে বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
[আরও পড়ুন: জেলে বসেই অপারেশনের ছক! মাত্র ১০ দিনে পুরুলিয়ায় সোনার দোকানে ডাকাতির কিনারা]
সর্বশেষ খবর
-
দার্জিলিঙে রোপওয়ে করবে আদানিরা! শুভেন্দু সরকারের উদ্যোগে বঙ্গ পর্যটনে নতুন দিগন্ত
-
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, অপসারণের দাবিতে এবার সংসদের দু’কক্ষেই ইমপিচমেন্ট প্রস্তাব!
-
দুধের তৈরি না হলে বলা যাবে না ‘পনির’, ভেজালের রমরমা রুখতে কড়া নিয়মের পথে কেন্দ্র
-
পুজোয় বাঙালির পাতে পড়বে না পদ্মার ইলিশ! রুপোলি শস্য রপ্তানিতে মেলেনি ছাড়পত্র
-
SIR-এ বাদ, ট্রাইব্যুনালেও ওঠেনি নাম, হতাশায় চরম সিদ্ধান্ত কালনার যুবকের!