বিক্রম রায়, কোচবিহার: চোর (Thief) সন্দেহে গণপিটুনিতে প্রাণ গেল এক ব্যক্তির। সোমবার রাতে মর্মান্তিক ঘটনার সাক্ষী কোচবিহারের (Cooch Behar) তুফানগঞ্জ মহকুমার উত্তর ধলপলের বর্মন পাড়া। নিহত ওই ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। তা খতিয়ে দেখছে পুলিশ। তবে গণপিটুনির ঘটনায় জড়িত সন্দেহে এখনও পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, সোমবার গভীর রাতে স্থানীয় বেশ কয়েকজন যুবক জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠান দেখে ফিরছিলেন। সেই সময় অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির সঙ্গে তাদের রাস্তায় দেখা হয়। পরিচয় জানতে চান যুবকেরা। তবে ওই ব্যক্তি নাকি সঠিক উত্তর দিতে পারেননি। পরিবর্তে তিনি অসংলগ্ন কথাবার্তা বলতে শুরু করেন। এরপর স্থানীয় যুবকেরা ওই ব্যক্তিকে নিজেদের বাড়ির কাছে নিয়ে যায়। ওই ব্যক্তিকে ভয় দেখাতে তাদের কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে বলেও দাবি করে যুবকেরা। ভয় দেখিয়ে জোর করে একটি গাছে বেঁধে ফেলা হয় তাঁকে। চলে বেধড়ক মারধর।
[আরও পড়ুন: বাংলা দখলে মরিয়া বিজেপি, ডিসেম্বরের শুরুতেই রাজ্যে আসতে পারেন নাড্ডা]
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। তুফানগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান। জানা গিয়েছে, নিহত ওই ব্যক্তির বয়স আনুমানিক পঞ্চাশের উপর। তবে তাঁর নাম, পরিচয় জানতে পারেনি পুলিশ। রাতেই বিশাল পুলিশ বাহিনী ওই এলাকায় পৌঁছয়। ঘটনার সাথে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। এই ঘটনার পর থেকে স্বাভাবিকভাবেই থমথমে গোটা এলাকা।
[আরও পড়ুন: ‘দুয়ারে দুয়ারে গেলে কাটমানির হিসাব চাইবেন’, মুখ্যমন্ত্রীকে খোঁচা লকেট-সায়ন্তনের]
সর্বশেষ খবর
-
নদিয়ায় গরুর দুধেও মাইক্রোপ্লাস্টিক! ‘ভুল না শুধরালে’ বড় বিপদ, কী বলছেন বিশেষজ্ঞরা?
-
জোর করে রুশ সেনায় ভর্তির চেষ্টা! মস্কোয় আটক ভারতীয় ইঞ্জিনিয়ার, কেন্দ্রের দ্বারস্থ পরিবার
-
৭ অক্টোবরের চেয়েও বড় হামলার ছক! ইজরায়েলের বিরুদ্ধে ঘুঁটি সাজাচ্ছে ইরান, প্রকাশ্যে রিপোর্ট
-
শ্রদ্ধা কাণ্ডের ছায়া গুয়াহাটিতে, স্ত্রীকে খুনে করে মাথা ফ্রিজে ঢোকাল স্বামী!
-
অতীতে বিঘ্নিত হয়েছে ডার্বি, দেবীপক্ষে যুবভারতীতে সম্ভব ইস্টবেঙ্গল ম্যাচ? মুখ খুললেন ক্রীড়ামন্ত্রী