বিক্রম রায়, কোচবিহার: সিতাই রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম মঠের মহারাজকে মারধর ও হেনস্তার অভিযোগ উঠল কোচবিহারে। কাঠগড়ায় বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। রবিবার সন্ধের এই ঘটনার প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, অনন্ত মহারাজকে পা ধরে ক্ষমা চাইতে হবে।
জানা গিয়েছে, রবিবার বিকেলে আশ্রমে এসেছিলেন অনন্ত মহারাজ। সঙ্গে স্থানীয় কয়েকজন ছিলেন। আশ্রমে একাই ছিলেন স্বামী বিজ্ঞদানন্দ। দুজনের মধ্যে কোনও বিষয় নিয়ে আলোচনা চলাকালীন মতানৈক্য শুরু হয়। তখনই সন্ন্যাসীকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করেন অনন্ত মহারাজ। এর পর মারধরও করেন বলে অভিযোগ।
গ্রামবাসীদের দাবি, “কে অনন্ত মহারাজ! আমরা চিনি না। কিন্তু স্বামী বিজ্ঞদানন্দ মহারাজকে চিনি, জানি। তাঁকে কেন হেনস্তা করা হল?” মহারাজের ফাঁসি দাবি করেছেন তাঁরা। একইসঙ্গে তাঁদের দাবি, অভিযুক্তকে এসে স্বামীজির পা ধরে ক্ষমা চাইতে হবে। এই ঘটনায় রাজ্যের মন্ত্রী তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ বলেন, “অনন্ত মহারাজ তো স্বঘোষিত মহারাজ। ওঁর জনসমর্থন নেই। ভেবেছে আরেকজন মহারাজ এলে তাঁর রাজত্বে কোপ পড়বে। আশ্রমের সঙ্গে যুক্ত সকলের উচিত এখনই এফআইআর করা।” এ প্রসঙ্গে অনন্ত মহারাজের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
সর্বশেষ খবর
-
বারাসত বিশ্ববিদ্যালয়ে টিএমসিপির ‘জঙ্গিপনা’, পড়ুয়াদের হস্টেল ছাড়ার নির্দেশ উপাচার্যের
-
সুযোগ পেয়েও এশিয়াডে খেলতে পারবেন না ভারতের সব অ্যাথলিট-সাপোর্ট স্টাফ! জাপানের সিদ্ধান্তে প্রশ্ন
-
বাস পিছু প্রতিদিন ৩০০ টাকা তোলাবাজি ‘বিএমএসের’, ‘কাউকে রেয়াত নয়’, কড়া বার্তা শুভেন্দুর মন্ত্রীর
-
রংপুরে খুন হিন্দু পরিবারের ৪ সদস্য, বাংলাদেশে ছয় মাসে ১৮ ‘মাস কিলিং’, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা
-
নতুন প্রজ্ঞানন্দ পেয়ে গেল ভারত! দাবায় কার্লসেন-বধ ১৫ বছরের কিশোরের