নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: কোচবিহার রাজবাড়ির অন্দরমহল থেকে চুরি। খোয়া যাওয়া রাজকন্যা গায়েত্রীদেবীর ছবি ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার হলেও রাজবাড়ির নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল। প্রশ্ন উঠে গেল রাজবাড়ির রক্ষণাবেক্ষণ-সহ যাবতীয় দায়িত্বে থাকা ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ-এর (এএসআই) ঢিলেঢালা মনোভাব নিয়েও। পুলিশ জানিয়েছে, এএসআই-এর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে কোচবিহার ১ নম্বর ব্লকের গুড়িয়াহাটি এলাকা থেকে ছবিটি উদ্ধার হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে মংলু দাস নামে এক ছিঁচকে চোরকেও।
[বড়দিনে ফিরল ঠান্ডা, মনোরম পরিবেশে উৎসবমুখর বাঙালি]
কোচবিহার রাজ পরিবারের রাজকন্যা গায়েত্রীদেবীর এই ছবিটি রাজবাড়িতে সিড়ির পাশে লাগানো হয়েছিল বছর তিনেক আগেই। তবে ছবিটি রাজ আমলের নয়। রাজবাড়ি ও পুলিশ সূত্রে খবর, শনিবার দেখা যায় সেই একটি ছবি উধাও হয়ে গিয়েছে। এরপরই তোলপাড় শুরু হয়। এএসআই-এর তরফে থানায় অভিযোগ জানানো হয়। যদিও সে খবর সংবাদমাধ্যম বা অন্য কাউকে জানানো হয়নি। ফলে চুরির বিষয়টি চেপে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এদিকে অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। এরপর কোচবিহার ১ নম্বর ব্লকের গুড়িয়াহাটি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের নতুন পল্লি এলাকার মংলু দাসের বাড়ি থেকে ওই ছবিটি উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয় মংলুকে। এরপর জেলার পুলিশ সুপার ভোলানাথ পান্ডে বলেন, চব্বিশ ঘন্টার মধ্যেই চুরি যাওয়া ছবি উদ্ধারের পাশাপাশি এক জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা, তাও তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি এই ধরনের ঘটনা এড়াতে রাজবাড়ির কর্মীদের সর্তক করে নজরদারি বাড়ানোর নির্দেশও দেওয়া হয়েছে।
[চোখের সামনে বাইক উধাও, নেপথ্যে কোন চক্র সক্রিয়?]
কোচবিহার রাজবাড়িতে সিসিটিভি ক্যামেরা, বন্দুকধারী বেসরকারি নিরাপত্তা কর্মীদের পাশাপাশি প্রতিটি ফ্লোরে নজরদারি কর্মী রয়েছে। এত আঁটসাঁট নিরাপত্তার মধ্যেও মংলু দাস সেখানে কীভাবে ঢুকল এবং এতবড় একটি ছবি নিয়ে গা ঢাকা দিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই মনে করছেন, রাজবাড়ির কর্মীদের কেউ জড়িত না থাকলে কার্যত এই চুরি সম্ভব নয়। অথবা নিরাপত্তা কর্মীদের চূড়ান্ত গাফিলতিতেও ঘটনা ঘটতে পারে। পুলিশ সিসিটিভির ফুটেজ-সহ গোটা বিষয় খতিয়ে দেখছে। মংলুকে জিজ্ঞাসাবাদ করেও আরও তথ্য জোগাড়ের চেষ্টা চালাচ্ছেন তদন্তকারী অফিসাররা।
[শূন্যে ভেসে সৈকত দর্শন, দিঘার আকর্ষণের কেন্দ্রে হট এয়ার বেলুন]
সর্বশেষ খবর
-
রথযাত্রায় বড় ঘোষণা নবান্নের, ঐতিহ্যশালী কমিটিগুলিকে ৫ লক্ষ টাকা করে অনুদান রাজ্যের!
-
‘যুবরাজে’র গাড়িতে ঝুলে নিরাপত্তারক্ষীরা, কালীঘাট থানার নোটিসের জবাব এড়ালেন অভিষেক!
-
ম্যাচ শেষে এমবাপেকে বল ছুড়ে মারলেন গোলরক্ষক, হল না করমর্দনও! বড় বিতর্ক বিশ্বকাপে
-
পছন্দের সিঙাড়া খেলেই অম্বল? ময়দা নয়, বাড়িতে বানিয়ে নিন এইভাবে
-
দীর্ঘক্ষণ থাকছে না সেন্ট-আতরের গন্ধ, বাড়িতেই বানিয়ে নিন প্রাকৃতিক সুগন্ধী