Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৭ সেপ্টেম্বর ২০২৬
Arambagh

‘৫ বছর ধরে নিখোঁজ’ আরামবাগের বিজেপি বিধায়ক! পোস্টার ব্যানার হাতে মিছিল নাগরিক সমাজের

এদিকে থানায় গিয়ে আত্মসর্মপণ করে বিধায়কের দাবি তিনি বহাল তবিয়তে রয়েছেন। তৃণমূল পালে হাওয়া না পেয়ে এই সমস্ত কাজকর্ম করছে।

সুমন করাতি
সুমন করাতি

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ২০:৫৩

link
সুমন করাতি
সুমন করাতি

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ২০:৫৩

options
link
‘৫ বছর ধরে নিখোঁজ’ আরামবাগের বিজেপি বিধায়ক! পোস্টার ব্যানার হাতে মিছিল নাগরিক সমাজের zoom
নিখোঁজ পোস্টার হাতে বিক্ষোভ নাগরিক সমাজের। নিজস্ব চিত্র
Advertisement

নিখোঁজ আরামাবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ! এই সংক্রান্ত নিখোঁজ পোস্টার পড়ে শহরজুড়ে। আজ, শুক্রবার মিছিল করল আরামবাগ নাগরিক সমাজ। মিছিলের পাশাপাশি থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে থানায় গিয়ে আত্মসর্মপণ করে বিধায়কের দাবি তিনি বহাল তবিয়তে রয়েছেন। তৃণমূল পালে হাওয়া না পেয়ে এই সমস্ত কাজকর্ম করছে।

নিখোঁজ ব্যানার পোস্টার হাতে শহরের বুকে মিছিল করে নাগরিক সমাজ। তাঁদের দাবি বিধানসভা ভোটে জেতার পর খুঁজে পাওয়া যাচ্ছে না বিধায়ককে। পাঁচ বছরে কোনও কাজ করেননি তিনি। বিধায়কের থেকে যে শংসাপত্র পাওয়া যায়, তা আনতে গিয়ে ঘুরতে হয়েছে তাঁদের। আজ, আরামাবাগের নাগরিকরা মিছিলে যোগ দেন। মিছিলে অংশ নেওয়া আরামবাগের এক বাসিন্দা বলেন, “আমাদের বিধায়ক মধুসূদন বাগকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা ভোট দিয়ে তাঁকে নির্বাচিত করেছি কিন্তু তাঁর খোঁজ নেই। কোনও বিপদে তাঁকে পাওয়া যায় না।” বিধায়ক তহবিলের টাকা নয়ছয়ের অভিযোগ তুলেছেন তিনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তবে এই মিছিল নাগরিক সমাজের ব্যানারে হলেও, বিজেপির অভিযোগ তৃণমূলের নেতৃত্বে এই মিছিল করা হয়েছে। ভোটের আগে কোনও ইস্যু পাচ্ছে না, তাই এই সব করে বেড়াচ্ছে। থানায় পুলিশ আধিকারিকদের সঙ্গে দেখা করে বিজেপি বিধায়ক বলেন, “একজনকেও দেখাতে পারবেন না, যাঁরা আমার সই নিতে গিয়ে ফিরে এসেছেন। এই মিছিল তৃণমূলের নেতৃত্বে হয়েছে। ওরা ভোটের আগে কিছু ইস্যুতে খুঁজে পাচ্ছে না। গতবারের বিধানসভা নির্বাচনের সময় দেওয়া চাকরির প্রতিশ্রুতি রাখতে পারেনি। কোনও কাজ করেনি। মানুষের কাছে যেতে পারছে না। তাই এই সব করছে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.