Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬

পুলিশ আধিকারিকের স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, গ্রেপ্তার ১

এসআইয়ের স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুতে জোরালো হচ্ছে পরকীয়া তত্ত্ব।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০১৯, ১৬:১৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০১৯, ১৬:১৫

options
link
পুলিশ আধিকারিকের স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, গ্রেপ্তার ১ zoom
Advertisement

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: ঘটনার দিনই জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছিল। দুর্গাপুর থানার এসআইয়ের স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করল পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, অভিযুক্ত নিজেও পুলিশেই চাকরি করত। মহিলাঘটিত কারণে সাসপেন্ড হতে হয় তাকে। মৃতার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ওই ব্যক্তির। ধৃতকে তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

[সরকারি বাস না আগ্নেয়াস্ত্রর গুদাম! পুলিশের জালে পাচারকারী]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শুক্রবার দুর্গাপুরের ভিড়িঙ্গী আমতলা এলাকার বাড়ি থেকে তন্দ্রা ঘোষ নামে এক গৃহবধূ ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। মৃতার স্বামী সুব্রত ঘোষ দুর্গাপুর থানার গোয়েন্দা বিভাগের এসআই। কর্মসূত্রে হুগলির তারকেশ্বরে থাকেন তিনি। দুর্গাপুরের বাড়িতে একমাত্র ছেলেকে নিয়ে একাই থাকতেন তন্দ্রাদেবী। পুলিশ যখন তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ, তখন ছেলে বাড়িতে ছিলেন না। ঘটনাটি জানাজানি হতেই শোরগোল পড়ে যায় শিল্পশহর দুর্গাপুরে। ঘটনার দিনই বাড়ির দীর্ঘদিন ভাড়াটিয়া সঞ্জয় মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদের পর শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বাড়িতে অবাধ যাতায়াতই শুধু নয়, তন্দ্রা ঘোষের সঙ্গে রীতিমতো ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সঞ্জয়ের। এসআই সুব্রত ঘোষের অনুপস্থিতিতে তাঁর বাড়িতে যেত সে। তন্দ্রাদেবী ও সঞ্জয়ের মধ্যে আবার মাঝেমধ্যে অশান্তিও হত। অভিযুক্ত পুলিশে চাকরি করত। শোনা যাচ্ছে, অশান্তির কারণেই সঞ্জয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন তন্দ্রা ঘোষ। তার জেরে সাসপেন্ড হয় সঞ্জয়। আসানসোল দুর্গাপুর কমিশনারেটের ডিসি ২(পূর্ব) অভিষেক মোদি জানিয়েছেন, জেরায় মদ্যপ অবস্থায় মৃতার উপর অত্যাচারের কথা স্বীকার করেছে সঞ্জয়। অভিযুক্ত স্বীকার করেছে যে, বাড়ি ছেড়ে চলে যেতে বললেও সে যেতে রাজি হচ্ছিল না। কিন্তু ঠিক কী কারণে আত্মহত্যা করলেন দুর্গাপুর থানার এসআই সুব্রত ঘোষের স্ত্রী? তা অবশ্য এখনও স্পষ্ট নয়। এদিকে আবার তন্দ্রাদেবীর মৃতদেহ উদ্ধারের সময়ে ঘর লণ্ডভণ্ড হয়েছিল বলে জানা গিয়েছে। তবে পুলিশ আধিকারিকদের সঙ্গে স্ত্রীর সঙ্গে অভিযুক্তের ‘ঘনিষ্ঠতা’র প্রমাণ ময়নাতদন্তে মেলেনি বলে জানিয়েছেন তদন্তকারীরা।    

ছবি: উদয়ন গুহরায়

 [ ভিনধর্মে সম্পর্কে আপত্তি পরিবারের, চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী যুগল]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.