শুভদীপ রায় নন্দী, শিলিগুড়ি: মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় শিলিগুড়ির খালপাড়ার নিষিদ্ধপল্লি থেকে উদ্ধার হল এক যুবতী৷ গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকালে ওই এলাকায় অভিযান চালায় মেট্রোপলিটন থানার পুলিশ৷ স্থানীয়দের সহায়তায় নিষিদ্ধপল্লির একটি বন্ধ ঘর থেকে অসমের ওই যুবতীকে উদ্ধার করা হয়৷ অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক যুবক তাকে শিলিগুড়িতে নিয়ে আসে৷ পরে তাকে নিষিদ্ধপল্লিতে বিক্রি করে দেওয়া হয় বলেও অভিযোগ৷ ইতিমধ্যেই অভিযুক্তের খোঁজ শুরু করেছে পুলিশ৷ খবর দেওয়া হয়েছে যুবতীর বাড়ির লোকদেরও৷
[ঘন কুয়াশার জেরে খাদে পড়ল গাড়ি, আহত ড্রাইভার]
পুলিশ জানিয়েছে, খালপাড়ার নিষিদ্ধপল্লির একটি ঘরে জোর করে আটকে রাখা হয়েছিল ওই যুবতীকে৷ যদিও স্থানীয়দের দাবি, নিজের ইচ্ছাতেই ওই যুবতী নিষিদ্ধপল্লিতে এসেছিলেন৷ পুলিশকে দেওয়া বয়ানে ওই যুবতী জানিয়েছেন, তিনি আসলে অসমের বাসিন্দা৷ সেখানকার এক যুবকের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে৷ ওই যুবক তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল৷ যুবকের কথা মতোই তার সঙ্গে শিলিগুড়িতে চলে আসেন যুবতী৷ তাঁর অভিযোগ, দু’দিন আগে তাঁকে ওই নিষিদ্ধপল্লিতে বিক্রি করে দিয়ে চলে যায় অভিযুক্ত যুবক৷
[জঙ্গলে উদ্ধার মা-মেয়ের দেহ, আত্মহত্যা অনুমান পুলিশের]
পুলিশ জানিয়েছে, যুবতীকে উদ্ধার করে খালপাড়া আউটপোস্টে নিয়ে আসেন তাঁরা৷ যুবতীর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্ত যুবকের খোঁজ শুরু করেছে মেট্রোপলিটন থানার পুলিশ৷ যোগাযোগ করা হচ্ছে অসম পুলিশের সঙ্গেও৷ খবর দেওয়া হয়েছে যুবতীর পরিবারকে৷
সর্বশেষ খবর
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!