Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Bangladesh Election 2026

বাংলাদেশে নির্বাচনের আগে বন্ধ পেট্রাপোল বাণিজ্য, বসিরহাটের বিভিন্ন এলাকায় নাকা চেকিং পুলিশের

বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে যদি বড় কোন অশান্তি ঘটনা ঘটে, তার আঁচ যাতে কোনওভাবেই এদেশে না এসে পড়ে সেজন্য সতর্ক বিএফএফ।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ২১:১১

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ২১:১১

options
link
বাংলাদেশে নির্বাচনের আগে বন্ধ পেট্রাপোল বাণিজ্য, বসিরহাটের বিভিন্ন এলাকায় নাকা চেকিং পুলিশের zoom
সীমান্তের ফাইল ছবি।

রাত পোহালেই বাংলাদেশের জাতীয় নির্বাচন ৷ নির্বাচনের কারণে বুধবার থেকেই দু’দেশের মধ্যে সীমান্ত বাণিজ্য বন্ধ হয়ে গেল ৷ শুনশান পেট্রাপোল সীমান্ত। এদিন দু’দেশের মধ্যে হাতে গোনা কয়েকজন যাত্রীকে যাতায়াত করতে দেখা গিয়েছে। বাংলাদেশে অশান্তির পর থেকেই দুই দেশের মধ্যে যাতায়াত কমেছে ৷ ভোটের দিন এগিয়ে আসায় সেই সংখ্যাও কমে গিয়েছে।

পেট্রাপোল বন্দর সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের অশান্তির ঘটনার পর থেকে দুদেশের মানুষের মধ্যে যাতায়াত অনেকটাই কমে গিয়েছিল ৷ চিকিৎসার প্রয়োজনে কিছু বাংলাদেশি ভারতে এলেও তার পরিমাণ ও খুবই কম ছিল। বাংলাদেশের নির্বাচন ঘোষণার পর চিকিৎসার প্রয়োজনে ভারতে আসা বহু যাত্রীকে বাংলাদেশের ফিরে যেতে দেখা যায়। মঙ্গলবার যশোরের বাসিন্দা শচীন হালদার সকাল সকাল পেট্রাপোলে এসেছিলেন বাড়ি ফিরে যাবার জন্য৷ তিনি বলেন, ”চিকিৎসা করাতে কলকাতায় এসেছিলাম ৷ আগামীকাল আমাদের দেশে নির্বাচন তাই বাড়ি ফিরে যাচ্ছি ভোট দেওয়ার জন্য।” তবে এই নির্বাচনকে কেন্দ্র করে অশান্তির ঘটনা ঘটতে পারে আতঙ্কে রয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশের ওই বাসিন্দা।

Advertisement

অন্যদিকে পেট্রাপোল বন্দরের মুদ্রা বিনিময় কেন্দ্রের ব্যবসায়ী জানিয়েছেন, মঙ্গলবার থেকে পেট্রাপোল বন্দরের সমস্ত দোকানপাট বন্ধ রাখতে বলা হয়েছে । পাশাপাশি পেট্রাপোল সীমান্তে বিএসএফে ও পুলিশের নজরদারি আরও জোরদার করা হচ্ছে। বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে যদি বড় কোন অশান্তি ঘটনা ঘটে, তার আঁচ যাতে কোনওভাবেই এদেশে না এসে পড়ে সেজন্য সতর্ক বিএফএফ। পেট্রাপোল ক্লিয়ারিং ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, ”বাংলাদেশের ভোটের কারণে বুধবার ও বৃহস্পতিবার বাণিজ্য বন্ধ থাকবে পাশাপাশি শুক্রবার ছুটি থাকে সে কারণে তিন দিন দুই দেশের মধ্যে বাণিজ্য বন্ধ থাকছে৷” ব্যবসায়ীদের কথায়, বাংলাদেশের নির্বাচনে যদি কোন বড়সড়ো অশান্তির ঘটনা ঘটে তাহলে ফের বাণিজ্য বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে৷

Bangladesh Election 2026: Petrapole trade shuts ahead of Bangladesh polls
ভিড় নেই পেট্রাপোল সীমান্তে।

অন্যদিকে বাংলাদেশের আগে তৎপর বসিরহাট পুলিশ জেলা। মঙ্গলবার থেকেই বসিরহাট জুড়ে নাকা চেকিং চালাচ্ছে পুলিশ। বিশেষ করে বাদুড়িয়া থানার লবঙ্গ এলাকা, ন্যাজাট থানার কানমারী, হাসনাবাদ থানার বনবিবি সেতু সংলগ্ন এলাকা ছাড়াও হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি হেমনগর কোস্টাল এলাকায় বিশেষ নজরদারি চালানো হচ্ছে পুলিশের তরফে। রেডারে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ পয়েন্ট। শুধু স্থলপথে নয়, জলপথেও নজরদারি বাড়ানো হচ্ছে। নৌকার মাধ্যমে বিভিন্ন এলাকায় পুলিশের তরফে চলছে টহলদারি।

বসিরহাটের পুলিশ সুপার ডক্টর হোসেন মেহেদী রহমান বলেন, “সামনেই বাংলাদেশের নির্বাচন। সেখানে কোনও ধরনের নাশকতা বা অশান্তির আঁচ যাতে সীমান্ত পেরিয়ে এদিকে না আসে, তার জন্য আমরা সর্বদা প্রস্তুত। নাকা চেকিং এবং বাড়তি নজরদারির মাধ্যমে যেকোনও ধরনের অশান্তিকে আগেভাগেই আটকাতে উদ্যোগ নেওয়া হয়েছে।” তার কথায়, “সীমান্তের প্রতিটি সংবেদনশীল পয়েন্ট চিহ্নিত করে সেখানেই বাড়তি বাহিনী মোতায়েন করা হয়েছে, পাশাপাশি স্থানীয় থানাগুলিকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.