শান্তনু কর, জলপাইগুড়ি: কেন্দ্রীয় সংশোধনাগারে ফের বন্দির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ি শহরে৷ শুক্রবার সংশোধনাগারের শৌচালয় থেকে সাজাপ্রাপ্ত ওই বন্দির ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷ মৃতের নাম রঞ্জিত রায়(৩৮)। ওই বন্দি বাংলাদেশের বাসিন্দা বলে সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে৷ রায়গঞ্জ সংশোধনাগার থেকে প্রায় দেড় বছর আগে এই সংশোধনাগারে তাকে পাঠানো হয়৷
[মানসিক ভারসাম্যহীনের উপদ্রবে বিরক্ত প্রতিবেশীরা, গণপিটুনিতে যুবকের মৃত্যু]
সংশোধনাগারের পরিত্যক্ত বিল্ডিংয়ের শৌচাগারে রঞ্জিতের ঝুলন্ত দেহ অন্য বন্দিরা দেখতে পেয়ে কর্তৃপক্ষকে জানায়৷ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দেহ উদ্ধার করে পুলিশ৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে৷ সংশোধনাগারের ভিতর কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও কারারক্ষীদের নজর এড়িয়ে কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠেছে৷
[ডোমকলে নৌকাডুবিতে নিখোঁজ মা ও শিশু-সহ ৩, জোরকদমে চলছে উদ্ধারকাজ]
কীভাবে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হবে বলেই জানায় সংশোধনাগার কর্তৃপক্ষ৷ মৃতের পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে৷ সম্প্রতি জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারের নিরাপত্তা ব্যবস্থা ঢিলেঢালা হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে বিভিন্ন মহলে৷ মাস তিনেক আগেই জেলের ভিতর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে আরও এক বন্দি৷
[ভিড়ে ঠাসা দিঘার সৈকতে ডলফিনের দেহ, সেলফি তোলার হিড়িক পর্যটকদের]
সর্বশেষ খবর
-
দুই বউকেই থাকতে দিতে হবে ঘরে, আজব দাবিতে ২০০ ফুট উঁচু মোবাইল টাওয়ারে যুবক!
-
বিশ্বের বৃহত্তম অর্থনীতির তালিকায় ভারত কোথায়? সংসদে লিখিতভাবে জানাল মোদি সরকার
-
‘কারও নামে বদনাম করিনি’, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই নেতাজি নিয়ে সুরবদল অনন্ত মহারাজের
-
ইউক্রেনের ব্যাঙ্কের সঙ্গে বিবাদ! যুদ্ধের মাঝে রাশিয়ায় বড় দায়িত্বে ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি
-
‘সময় ঠিক করুন, সব প্রশ্নের জবাব দেব’, স্পিকারকে চিঠি দিয়ে বিরোধীদের পালটা চাপ শাহের