Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬

মাকে কটূক্তির প্রতিবাদ করে বন্ধুর হাতে খুন যুবক, হালিশহরে চাঞ্চল্য

প্রকাশ্যে মদের ঠেক চালানোর বিরোধিতা করেছিলেন রাহুল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০১৮, ১৮:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০১৮, ১৮:২০

options
link
মাকে কটূক্তির প্রতিবাদ করে বন্ধুর হাতে খুন যুবক, হালিশহরে চাঞ্চল্য zoom
ছবি: প্রতীকী
Advertisement

আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর: মাকে কটূক্তির প্রতিবাদ করে বন্ধুর গুলিতে খুন যুবক। মায়ের সঙ্গে অভব্য আচরণে প্রতিবাদের মাশুল জীবন দিয়ে চোকালেন রাহুল ঠাকুর (২২)। অভিযুক্ত বন্ধুর নাম শুভদীপ। সে-ই দলবল নিয়ে রাহুলের উপরে হামলা চালায় বলে অভিযোগ। শুক্রবার রাতে গুরুতর আহত রাহুলকে কল্যাণীর জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শনিবার সকালে সেখানে তাঁর মৃত্যু হলে ক্ষোভে ফুটতে থাকে এলাকাবাসী। এই ঘটনায় হালিশহরের পল্লিশ্রী এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, অভিযুক্ত শুভদীপ দাস মৃতের বন্ধু। ওই পল্লিশ্রী এলাকাতেই দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মদের ঠেক চালাচ্ছে সে। বন্ধুর এই অনৈতিক কাজে সম্মত হতে পারেননি রাহুল। প্রকাশ্যে জুয়ার ঠেক চালানোর প্রতিবাদ করেছিলেন। এই প্রতিবাদ মেনে নিতে পারেনি শুভদীপ। সে রাহুলের মাকে অশ্লীল ভাষায় কটূক্তি করে। এরপর রেগে গিয়ে দু’চার কথা শুনিয়েও দেন রাহুল। শুক্রবার রাতে পল্লিশ্রীতে যখন নিজের বাড়িতে ফিরছিলেন রাহুল, তখনই তাঁর উপরে দলবল নিয়ে চড়াও হয় শুভদীপ। প্রথম বচসা শুরু কের আচমকাই কোমরে গোঁজা পিস্তল বের করে রাহুলকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। রক্তাক্ত অবস্থায় রাহুল লুটিয়ে পড়লে স্থানীয়রা ছুটে আসেন। বেগতিক বুঝে পালিয়ে যায় অভিযুক্তরা। রাতে বীজপুর থানায় অভিযোগ দায়ের হলে তদন্তে নেমে মূল অভিযুক্ত শুভদীপকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[অ্যাসিড খাইয়ে গৃহবধূকে খুন, গ্রেপ্তার স্বামী]

এদিকে অসামাজিক কাজের প্রতিবাদ করে যে বাড়ির ছেলে বন্ধুর হাতে খুন হতে পারে, মানতেই পারছে না মৃতের পরিবার। এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য বেড়ে চলায় আতঙ্কিত বাসিন্দাদের দাবি, গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক। অভিযুক্তরা যথাযোগ্য শাস্তি পাক। প্রতিবাদী যুবকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।

[বাড়িতে মন টেকে না, ঘর পালানো নাবালককে ফেরাল পুলিশ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.