Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ আশ্বিন ১৪৩৩
  • রবিবার
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
Barasat

ফাটল-সহ একাধিক সমস্যা, মেরামতির জন্য ৯ দিন বন্ধ বারাসত ফ্লাইওভার

ফাটল ও একাধিক বেয়ারিংয়ে ত্রুটি ধরা পড়েছে। গাড়ি চলাচল করলেই কাঁপছে ফ্লাইওভার। মেরামতি, রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হল বারাসত ফ্লাইওভার। আগামী ৯ দিন বন্ধ থাকবে সেতু।

অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: আগস্ট ৪, ২০২৬, ২১:২৮

link
অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: আগস্ট ৪, ২০২৬, ২১:২৮

options
link
ফাটল-সহ একাধিক সমস্যা, মেরামতির জন্য ৯ দিন বন্ধ বারাসত ফ্লাইওভার zoom
বন্ধ বারাসত ফ্লাইওভার। নিজস্ব চিত্র
Advertisement

ফাটল ও একাধিক বেয়ারিংয়ে ত্রুটি ধরা পড়েছে। গাড়ি চলাচল করলেই কাঁপছে ফ্লাইওভার। মেরামতি, রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হল বারাসত ফ্লাইওভার। আগামী ৯ দিন বন্ধ থাকবে সেতু। আজ, মঙ্গলবার বিকেলের পর থেকেই সেতুতে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী ১৩ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে সেতু। এমনই জানিয়েছেন ইঞ্জিনিয়াররা। বাস-ট্রাক, চারচাকা, বাইক ও সাইকেল—সবই নিষিদ্ধ। পূর্ত দপ্তরের তত্ত্বাবধানে চলবে ফ্লাইওভারের স্বাস্থ্য পরীক্ষা, ক্ষতিগ্রস্ত অংশের মেরামতি এবং ১৪টি বেয়ারিং বদলের কাজ।

প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগে ফ্লাইওভারের উপর দিয়ে যান চলাচলের সময় অস্বাভাবিক কম্পনের অভিযোগ ওঠে। এরপর পূর্ত দপ্তরের বারাসত ডিভিশনের ইঞ্জিনিয়াররা পরিদর্শনে গিয়ে দু’প্রান্তের নিচের অংশে ফাটল ও একাধিক বেয়ারিংয়ে ত্রুটি খুঁজে পান। তারপরই ভারী যান চলাচলে বিধিনিষেধ জারি হয়। গত দু’সপ্তাহ ধরে বাস বন্ধ থাকলেও ছোট গাড়ি চলছিল। পূর্ণাঙ্গ পরীক্ষা ও মেরামতির কাজ শুরু হওয়ায় মঙ্গলবার থেকে সেই চলাচলও বন্ধ করা হয়েছে। ফ্লাইওভারের দু’প্রান্তে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ রেখেছে পুলিশ। প্রশাসনের দাবি, ধরা পড়া ত্রুটিগুলি দ্রুত সারিয়ে তুলতেই টানা নয় দিনের জন্য ফ্লাইওভার বন্ধ রাখা হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বারাসত জেলা পুলিশের ডিএসপি (ট্র্যাফিক) নিহার রঞ্জন রায় বলেন, “১৩ আগস্ট পর্যন্ত ফ্লাইওভার দিয়ে কোনও যানবাহন চলাচল করতে দেওয়া হবে না। বাসের রুট পরিবর্তন করা হয়েছে। যানজট নিয়ন্ত্রণে ট্র্যাফিক পুলিশ সর্বক্ষণ নজরদারি চালাবে।” প্রসঙ্গত, বারাসত রেললাইনের উপর এই সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাঁপাডালি এলাকা ও কলোনি মোড় এলাকার মধ্যে সংযোগসাধনের জন্য এই সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘুরপথে এই ক’দিন গাড়ি চলাচল করবে। সেই কথাই জানানো হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.