কাশ্মীরে পালিয়েও শেষরক্ষা হল না। সুদূর কাশ্মীর থেকে ফিরতেই গ্রেপ্তার করা হল ওই তৃণমূল নেতাকে। দীর্ঘদিন ধরে তোলাবাজি, হুমকি-সহ একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ধৃত ওই তৃণমূল নেতার নাম নওশাদ আলম। বারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দারা তাঁকে পাকড়াও করেছেন। নওশাদ আলমের গ্রেপ্তারির ঘটনায় বারাকপুর এলাকায় জোর চর্চা শুরু হয়েছে।
এই বিষয়ে আরও খবর
উত্তর ২৪ পরগনার দমদম-বারাকপুর সাংগঠনিক জেলা সংখ্যালঘু সেলের প্রাক্তন সভাপতি তথা ব্যারাকপুর পুরসভার প্রাক্তন পুরপিতা ছিলেন নওশাদ আলম। গত ৪ মে রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ হয়েছিল। রাজ্যে পালাবদলে তৃণমূলকে হারিয়ে বিজেপি বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেছে। শুভেন্দু অধিকারী হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এদিকে ৪ মে ফল ঘোষণার পর ওই তৃণমূল নেতা গা ঢাকা দেন। তাঁর নামে তোলাবাজি, হুমকি-সহ একাধিক অভিযোগ রয়েছে বলে খবর।
পুলিশ তাঁর খোঁজে শুরু করে তল্লাশি। বাংলায় তিনি গা ঢাকা দিয়ে নেই, এমন আন্দাজ করেছিলেন গোয়েন্দারা। এই অবস্থায় তাঁদের কাছে খবর আসে বাংলা ছেড়ে ওই নেতা সুদূর কাশ্মীরে লুকিয়ে আছেন। এই অবস্থায় মঙ্গলবার কাশ্মীর থেকে ফেরার পর হাওড়া স্টেশনে তাঁকে আটক করা হয়। পরে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় বারাকপুর মহকুমা হাসপাতালে। সেখান থেকে বেরোনোর সময় উত্তেজিত জনতা তাঁকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দেয়। এরপর কড়া পুলিশি নিরাপত্তায় তাঁকে টিটাগড় থানায় নিয়ে যাওয়া হয়। বুধবার ধৃতকে বারাকপুর আদালতে তোলা হবে। তদন্তকারীরা জানিয়েছেন, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে অভিযোগগুলির বিষয়ে আরও তথ্য সংগ্রহ করা হবে।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
ভালো নেই শরীর, পরিস্থিতির চাপে বাংলার জঙ্গল ছাড়লেন ৬৪ বছরের মাও শীর্ষনেতা আকাশ!
-
ক্রিকেট থেকে ‘বাদ’ জনগণমন? ভারতীয় দলের ম্যাচের আগে বন্দে মাতরম বাজানোয় তোপ কংগ্রেসের
-
যাদবপুর-সহ বিশ্ববিদ্যালয়গুলিতে বন্ধ হোক বহিরাগত প্রবেশ! দ্রুত শুনানি চেয়ে হাই কোর্টে আর্জি
-
মেয়ো রোডের নামও বদলে যাবে! তালিকায় শহরের আর কোন কোন রাস্তা? কী বলছে উপদেষ্টা কমিটি
-
জীবদ্দশায় দেশের সেবা, মরেও ৭ জনের প্রাণ বাঁচিয়ে গেলেন কেরলের জওয়ান



