আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর: বারাকপুরে এএসআইয়ের রহস্যমৃত্যু৷ লাটবাগানের পুলিশ আবাসনে থেকে উদ্ধার রক্তাক্ত দেহ৷ নিহত সুব্রত বোস, দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং এলাকায় ট্রাফিকের এএসআই পদে কর্মরত ছিলেন। প্রাথমিক তদন্তে ওই পুলিশ আধিকারিককে খুন করা হয়েছে বলে অনুমান। যদিও মৃত্যুর কারণ নিয়ে নিশ্চিত নন তদন্তকারীরা৷ এএসআইয়ের স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷
[শিলিগুড়িতে ৫৫ কেজির সোনার বাট-সহ গ্রেপ্তার ২]
জানা গিয়েছে, বিয়ের পর থেকে স্বামীর সঙ্গে একদিনও থাকেননি মৃত এএসআইয়ের স্ত্রী৷ বারাকপুরের লাটবাগানের পুলিশ আবাসনে একাই থাকতেন ক্যানিং এলাকায় ট্রাফিকের এএসআই সুব্রত বোস৷ শনিবারই পুলিশ কোয়ার্টারে আসেন তাঁর স্ত্রী৷ রাত সাড়ে আটটা নাগাদ আচমকাই ওই মহিলার চিৎকারের শব্দ পান প্রতিবেশীরা৷ তড়িঘড়ি ঘরে ঢুকে অবাক হয়ে যান সবাই৷ দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন সুব্রতবাবু৷ তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বারাকপুরের বি এন বসু হাসপাতালে৷ কিন্তু, ওই পুলিশকর্মীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ এদিকে, স্বামীর মৃত্যুর পরই পুলিশ আবাসন ছেড়ে চম্পট দেন এএসআইয়ের স্ত্রী৷ স্বামীকে গুরুতর জখম অবস্থায় ফেলে রেখে কেন পালিয়ে গেলেন তিনি, তা নিয়ে দানা বাঁধে রহস্য৷ গভীররাতে এলাকা থেকে ওই মহিলাকে আটক করা হয়৷ এএসআইয়ের মৃত্যু এবং তাঁর স্ত্রীর পালিয়ে যাওয়ার মাঝে মিসিং লিংক খুঁজছেন তদন্তকারীরা৷ রাতভর তাকে জেরা করে পুলিশ৷ জিজ্ঞাসাবাদ করা হয় প্রত্যক্ষদর্শীদেরও৷
[সুপারফাস্ট ট্রেনের সঙ্গে সেলফি তুলতে গিয়ে মালগাড়ির ধাক্কায় মৃত্যু কিশোরের]
তদন্তকারীরা জানিয়েছেন, উদ্ধারের সময় ৫৮ বছর বয়সি ওই এএসআইয়ের নাক-মুখ থেকে রক্ত বেরোচ্ছিল৷ তাঁর মাথাতেও রয়েছে গভীর আঘাতের চিহ্ন৷ ভারী কিছু দিয়ে তাঁকে আঘাত করা হয়েছিল বলেই অনুমান পুলিশের৷ দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷ রিপোর্ট হাতে এলেই কাটবে ধোঁয়াশা৷ জানা যাবে আদতে কীভাবে মারা গেলেন ওই এএসআই৷ আদৌ তাঁকে খুন করা হয়েছে নাকি এটি স্বাভাবিক মৃত্যুর ঘটনা, তা স্পষ্ট হবে৷
সর্বশেষ খবর
-
ঋতব্রতর ‘বিরোধী’ দলনেতা নির্বাচনকে চ্যালেঞ্জ করবে কালীঘাট? কল্যাণ বলছেন, ‘আদালতে প্রমাণ হবে’
-
নিজের রাজ্যের লিগেই অবিক্রীত রাহুল, আইপিএলে দারুণ ফর্ম সত্ত্বেও কেন এই অবস্থা?
-
প্রেমে প্রত্যাখ্যানের বদলা! অফিসে সহকর্মীদের সামনে তরুণীকে কুপিয়ে ‘খুন’ প্রাক্তন প্রেমিকের, প্রকাশ্যে ভিডিও
-
শুভেন্দুর পূর্ব মেদিনীপুর থেকে শুরু, প্রথম জেলা পরিষদ হাতছাড়া তৃণমূলের, পদ ছাড়লেন সভাধিপতি
-
সরকারি শিক্ষকরা প্রাইভেট টিউশন বন্ধ না করলে কড়া শাস্তি, নির্দেশিকা জারি শুভেন্দু সরকারের