স্টাফ রিপোর্টার, দক্ষিণ ২৪ পরগনা: প্রস্তাবিত বিদ্যুতের গ্রিড তৈরিকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়৷ রাস্তায় গাছের গুড়ি ফেলে প্রতিবাদে সামিল হন গ্রামবাসীরা৷ আন্দোলনে অংশ নিতে দেখা যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একাধিক পড়ুয়াকে৷
সম্প্রতি মাছিভাঙা এলাকায় পাওয়ার গ্রিড কর্পোরেশন ৩০০ কেবির সাবস্টেশন তৈরি করার সিদ্ধান্ত নেয় কেন্দ্র সরকার৷ সেই জমিতে খুঁটি বসানোর কাজও শুরু হয়ে যায়৷ তখনই প্রতিবাদ জানান গ্রামবাসীরা৷ তাঁদের দাবি, কৃষিজমিতে বিদ্যুতের গ্রিড বসানো চলবে না৷ এতে কৃষিকাজের ক্ষতি হবে৷ পরিবেশের ভারসাম্য রক্ষা হবে৷ এর প্রতিবাদেই পোলের হাট এলাকায় লাউহাটি-হাড়োয়া রাজ্যসড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ জানাতে থাকেন গ্রামবাসীরা৷ বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়৷ গ্রামবাসীদের সঙ্গে প্রতিবাদে সামিল হতে দেখা যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন পড়ুয়াকেও৷ পরে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়৷
আরও পড়ুন –
বন্ধ শিয়ালদহ মেন শাখার ট্রেন চলাচল
শুঁড় দিয়ে পেঁচিয়ে মহিলাকে ছিন্নভিন্ন করল মত্ত দাঁতাল
অসাড় শরীর নিয়ে ৩ বছরের চেষ্টায় রাস্তা বানালেন এই প্রৌঢ়
সর্বশেষ খবর
-
পোষ্য, মানুষের নিঃস্বার্থ ভালোবাসার গল্প বলে ‘ওহ মাই ডগ’, কেমন হল পঙ্কজ ত্রিপাঠীর ছবি?
-
মাধ্যমিক পাশেই ভারতীয় ডাকবিভাগে চাকরি, বেতন সর্বোচ্চ ৬০ হাজারেরও বেশি
-
হাসিনা ‘কাঁটা’ সরিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে গলছে বরফ! তারেকের সঙ্গে সাক্ষাৎ ত্রিবেদীর
-
বিয়েবাড়িতে সিল্কের শাড়িতে তেল পড়ে একাক্কার? এই টিপস জানলে বাড়িতেই দাগ হবে সাফ
-
রাতভর বেপাত্তা থাকার পর উদ্ধার যুবকের দেহ, নেপথ্যে সম্পত্তি নিয়ে মা-ঠাকুমার সঙ্গে অশান্তি?