Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
Biometric attendance for students

লাগবে না নাম ডাকার খাতা, এবার স্কুলে পড়ুয়াদের জন্যও বায়োমেট্রিক! কী জানালেন মন্ত্রী?

এবার স্কুলগুলির হাল ফেরাতে এবং শিক্ষাব্যবস্থার পরিবর্তন করতে একাধিক পরিকল্পনা করছে রাজ্য সরকার।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুলাই ২৬, ২০২৬, ১৯:৩৬

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুলাই ২৬, ২০২৬, ১৯:৩৬

options
link
লাগবে না নাম ডাকার খাতা, এবার স্কুলে পড়ুয়াদের জন্যও বায়োমেট্রিক! কী জানালেন মন্ত্রী? zoom
AI দ্বারা নির্মিত ছবি।
Advertisement

তৃণমূল জমানায় রাজ্যের শিক্ষাক্ষেত্রে নিয়ে ঝুড়ি ঝুড়ি অভিযোগ ছিল। কোথাও স্কুলে পড়ুয়া নেই, কোনও আবার পর্যাপ্ত শিক্ষক-শিক্ষিকার অভাব। গত সরকারের আমলে রাজ্যের বহু ‘অচলায়তন’-এর ছবি উঠে এসেছে প্রায় প্রতিদিনই। এবার সে গুলির হাল ফেরাতে এবং স্কুলশিক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে একাধিক পরিকল্পনা শুরু করেছে রাজ্য সরকার। তেমনটাই ইঙ্গিত মিলল রাজ্যের স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মণের কথায়। স্কুলের পড়ুয়াদের উপস্থিতি বাড়াতে নয়া সিদ্ধান্তের কথা জানান তিনি।

স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মণ জানিয়েছেন, “স্কুলের পড়ুয়াদের জন্য এবার বায়োমেট্রিক অ্যাটেনডেন্সের ব্যবস্থা করা হবে। এর ফলে শিক্ষক-শিক্ষিকাদের উপর চাপ কমবে” দাবি করেছেন তিনি।

রবিবার জলপাইগুড়িতে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘের জেলা সম্মেলনে তিনি জানিয়েছেন, “স্কুলের পড়ুয়াদের জন্য এবার বায়োমেট্রিক অ্যাটেনডেন্সের ব্যবস্থা করা হবে। এর ফলে শিক্ষক-শিক্ষিকাদের উপর চাপ কমবে” দাবি করেছেন তিনি। মন্ত্রীর কথায়, “পড়ুয়াদের প্রথম থেকে সতর্ক করে দিতে হবে, উপস্থিতির হার কম থাকলে পরীক্ষায় বসতে দেওয়া হবে না।” এছাড়াও রাজ্যের স্কুলগুলিতে শিক্ষকের অভাব মেটাতে সঠিক সময়ে নিয়োগ হবে বলেও আশ্বাস দেন মন্ত্রী। পাশাপাশি তিনি জানান, “রাজ্যের হাজার স্কুলে অত্যাধুনিক ল্যাব তৈরি হবে। যার জন্য স্কুল পিছু ২০ লক্ষ টাকা করে বরাদ্দ করছে সরকার। প্রাথমিক স্কুলগুলিতে ন্যূনতম ৩ জন শিক্ষক রাখা হবে, সেই সঙ্গে আপার প্রাইমারি স্কুলগুলিকে হাইস্কুলের সঙ্গে যুক্ত করা যায় কিনা, তা নিয়েও চিন্তাভাবনা করছে সরকার।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.