নন্দন দত্ত, সিউড়ি: বীরভূমে স্টোনম্যান! শুক্রবার গভীর রাতে এক যুবককে ‘স্টোনম্যানের’ কায়দায় ভারী পাথর দিয়ে মাথা থেঁতলে খুন করল আরেক যুবক। শনিবার ভোররাতে স্থানীয় বাসিন্দাদের কাছে খবর পেয়ে শেখ কুতুবুদ্দিন ওরফে বাবু নামে ওই যুবককে উদ্ধার করে সিউড়ি থানার পুলিশ। কিন্তু সকালের আলো ফুটতেই শহরে ‘স্টোনম্যানের’ কায়দায় পাথর দিয়ে থেঁতলে মারার সেই বীভৎস ফুটেজ দেখে চমকে ওঠে।
পুলিশের সিসি ক্যামেরার ছবি লিক হয়ে যাওয়ায় বেকায়দায় পড়তে হয় জেলা পুলিশকে। পরিস্থিতি এমন দাঁড়ায় জেলা পুলিশ সুপার রাজনারায়ন মুখোপাধ্যায় সংবাদমাধ্যমের কাছে তথ্য নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় ওই ভাইরাল ছবি না দেখানোর অনুরোধ করেন। এদিকে ছবি দেখে সাঁইথিয়া থানার মাধ্যমে কুতুবুদ্দিনের পরিবার খবর পায়। তার ভাই নিজামুদ্দিন ও দিদি হীরাবিবি এসে তাঁর ভাইয়ের দেহ শনাক্ত করে। সিউড়ি থানার পুলিশ খুনের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে শেখ কায়েশ ও শেখ মুবারককে তুলে নিয়ে আসে। সিউড়িতে ‘স্টোনম্যানের’ চাঞ্চল্য থামাতে সন্ধে পর্যন্ত সিউড়ি থানায় এসে ঘটনার তদন্ত চালান পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়, অতিরিক্ত জেলা পুলিশ সুপার পরাগ ঘোষ-সহ পুলিশ আধিকারিকেরা। তবে প্রকাশ্যে চৌরাস্তার মোড়ে পাথর দিয়ে এক যুবককে থেঁতলে মারার তিনঘন্টা পরে ঘটনাস্থলে পুলিশ আসায় সে নিয়ে ক্ষোভ প্রকাশ করে বাসিন্দারা।
[আরও পড়ুন: মর্মান্তিক! পা হড়কে ফুটন্ত জলের হাঁড়িতে পড়ে প্রাণ হারালেন যুবক]
এলাকার বাসিন্দা কল্যাণী কোনাই জানান, ভোর পাঁচটায় দোকান খুলতে এসে দেখি একজন রক্তাক্ত অবস্থায় মাটিতে পরে আছে। অন্যদিকে অতনু রুজ দাবি করেন, রাত আড়াইটার ঘটনায় পুলিশ এল সাড়ে পাঁচটায়। সদরের এই ব্যর্থতার জন্য আতঙ্ক ছড়িয়েছে শহরে। দুজনকে আটক করা হয়েছে। রাজনারায়ণ মুখোপাধ্যায় জানান, তদন্তে নতুন মোড় পাওয়া গিয়েছে। তদন্ত চলছে।
[আরও পড়ুন: চা বাগানে জ্বলল মশাল, কোজাগরী পূর্ণিমার চাঁদের আলোয় ‘ফুল মুন টি’ তোলার ধুম]
সর্বশেষ খবর
-
এলাহাবাদ হাই কোর্টের তীব্র ভর্ৎসনা জ্ঞানেশ-কন্যাকে, বঙ্গতনয়া আকৃতিকে ৫ লক্ষ ক্ষতিপূরণেরও নির্দেশ
-
পার্লামেন্ট-সহ ভারতের ৩২ বায়ুসেনা ঘাঁটি ধ্বংস! এআই ভিডিওয় ‘সিঁদুরে জ্বালা’ জুড়োচ্ছে পাকিস্তান
-
মাদকের বাড়বাড়ন্ত কেন? মন্ত্রীকে প্রশ্ন করতেই ‘শাসানি’, পাঞ্জাবে ‘আত্মঘাতী’ অসহায় কৃষক
-
‘দেশু ৭’-এর প্রথম গান মুক্তির পরই রেকর্ড, এক মিলিয়ান পেরিয়ে উচ্ছ্বসিত দেব-শুভশ্রী
-
‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরতও হবে’, জিটিএ দুর্নীতি নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর