শান্তনু কর, জলপাইগুড়ি: এবার সদ্য দলত্যাগী বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলালকে (Suman Kanjilal) একহাত নিলেন জলপাইগুড়ির বিজেপি সভাপতি। তাঁকে বিশ্বাসঘাতক বলে কটাক্ষ করলেন। বললেন, “নিষিদ্ধপল্লির মা-বোনেদের যা সম্মান রয়েছে ওনার তা-ও নেই।” এই মন্তব্যে স্বাভাবিকভাবেই দানা বেঁধেছে বিতর্ক। তীব্র নিন্দা করেছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন (Shantanu Sen)।
আলিপুরদুয়ারের বিধায়ক (BJP MLA) সুমন কাঞ্জিলাল তৃণমূলে যোগ দেওয়াকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই চাপানউতোর চলছে রাজনৈতিক মহলে। খোদ রাজ্যের বিরোধী দলনেতা তাঁকে আক্রমণ করেছেন। এবার জলপাইগুড়ির বিজেপি সভাপতি বাপী গোস্বামীর নিশানায় সুমন কাঞ্জিলাল। বিধায়ককে নজিরবিহীনভাবে কটাক্ষ করেন তিনি। বলেন, “সুমন কাঞ্জিলাল বিশ্বাস ঘাতক। নিষিদ্ধপল্লির মা-বোনেদের যা সম্মান রয়েছে, ওনার সেটাও নেই।” বাপী গোস্বামীর কথায়, “উনি বিজেপির প্রতীকে লড়াই করেছেন বলেই জিতেছেন। ক্ষমতা থাকলে পদত্যাগ করে তৃণমূলে যোগদান করুন।”
[আরও পড়ুন: তৃণমূলে উত্তরবঙ্গের আরও এক বিধায়ক? অভিষেকের সভার আগে ঘর বাঁচাতে মরিয়া বিজেপি]
বিজেপি নেতার এহেন মন্তব্যের তীব্র নিন্দা করেছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। তিনি বলেন, “নারীজাতিকে অপমান করেছেন উনি। অনেকেই আছেন যারা তৃণমূলের সাংসদ হয়েও বিজেপির মঞ্চে ঘোরেন, আগে তাঁদের পদত্যাগ করতে বলুন।” শান্তনু সেনের কথায়, বিজেপি আদতে হতাশ। আর সেই হতাশা থেকেই এহেন কাজ করছে।
[আরও পড়ুন: জামিন মিলল না নওশাদ সিদ্দিকীর, আরও ১৪ দিন কাটবে পুলিশ হেফাজতেই]
সর্বশেষ খবর
-
আত্মীয়ের সঙ্গে ধস্তাধস্তি রেখা পাত্রের! বিজেপি বিধায়কের বিরুদ্ধে উঠল আদালত অবমাননার অভিযোগ
-
ঝাল খেতে খুব ভালোবাসেন? পাতে পড়ুক নাগপুরি কায়দায় ‘সাওজি মটন’, রইল রেসিপি
-
একমাসের মধ্যেই ইউটার্ন! ফের গেরুয়া থেকে নীল হচ্ছে ভারতীয় দলের জার্সি, কেন হঠাৎ মতবদল?
-
শিখা ইনে অগ্নিকাণ্ডের জের! কলকাতার ৯১৯ হোটেল-গেস্ট হাউসের লাইসেন্স রদ নবান্নের
-
১২ হাত কাপড়ের ১৩ হাত কাছা! অখিলেশ নন, উত্তরপ্রদেশে বিজেপির চিন্তা বন্ধুরাই