Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ৩ অক্টোবর ২০২৬
Purulia

রথ নিয়ে আবার অশান্তি বলরামপুরে, রাজ্য সড়কে বসে বিক্ষোভ বিজেপি বিধায়কের

রসুলডি গ্রামের ওই ঘটনায় দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ। শুক্রবার রাতেই পুরুলিয়ার বলরামপুর থানার রসুলডি গ্রামের মোট ৮ জনকে গ্রেফতার করে।

সুমিত বিশ্বাস
সুমিত বিশ্বাস

শেষ আপডেট: মার্চ ৮, ২০২৬, ১৪:১২

link
সুমিত বিশ্বাস
সুমিত বিশ্বাস

শেষ আপডেট: মার্চ ৮, ২০২৬, ১৪:১২

options
link
রথ নিয়ে আবার অশান্তি বলরামপুরে, রাজ্য সড়কে বসে বিক্ষোভ বিজেপি বিধায়কের zoom
বিজেপি বিধায়কের নেতৃত্বে রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ।
Advertisement

আবারও বলরামপুরে অশান্তি পাকানোর চেষ্টা বিজেপির! শুক্রবার পুরুলিয়ার বলরামপুরের রসুলডি গ্রামে বিজেপির পরিবর্তন যাত্রা উপলক্ষে দলীয় পতাকা লাগানোকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নেওয়ায় পুরুলিয়া জেলা পুলিশ আগেভাগেই সতর্ক ছিল। বেশি করে পুলিশ মোতায়নের পাশাপাশি রীতিমতো ড্রোনে নজরদারি চলে পরিবর্তন যাত্রার পথে। শনিবার রাতে বলরামপুরে পরিবর্তন যাত্রার রথ প্রবেশের আগে বাঘমুন্ডি- বলরামপুর সড়কপথে ডাভার কাছে স্বাগত জানাতে চেয়েছিলেন বিজেপি নেতা-কর্মীরা। কিন্তু বলরামপুর থানার পুলিশ আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে ওই সড়কপথেই বলরামপুরের দলদলি মোড় এলাকায় বিজেপির নেতা-কর্মীদের জমায়েতকে আটকে দেয়। আর তারপরেই বিক্ষোভে বসে পড়েন বলরামপুরের বিজেপি বিধায়ক বাণেশ্বর মাহাতো-সহ বিজেপি নেতা কর্মীরা। রাজ্য সড়কে বসেই সন্ধ্যা থেকে শুরু হয় বিক্ষোভ। যার ফলে সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে রাজ্য সড়ক। তৈরি হয় তীব্র যানজট। এরপরে রাতের দিকে ওই রথ এলে অবস্থান থেকে সরে এসে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এদিকে রসুলডি গ্রামের ওই ঘটনায় দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ। শুক্রবার রাতেই পুরুলিয়ার (Purulia) বলরামপুর থানার রসুলডি গ্রামের মোট ৮ জনকে গ্রেফতার করে। এই ঘটনায় বলরামপুর থানার বনডি গ্রামের ভারতী হেমব্রম নামে এক মহিলা অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতেই বলরামপুর থানার পুলিশ মামলা রুজু করে পদক্ষেপ নেয়। মোট ১৪ জনের নাম দিয়ে অভিযোগ হয়েছে। এছাড়া অজ্ঞাত পরিচয় ১৫০ থেকে ২০০ জন রয়েছেন। বলরামপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অন্যদিকে আজ শনিবার রাতে বলরামপুরেই রয়েছে পরিবর্তন যাত্রার বিশেষ রথ অর্থাৎ গাড়ি। রবিবার মানবাজার বিধানসভা হয়ে কাশীপুরের হুড়ায় যাবে। সেখানে জনসভা রয়েছে। এদিন পুরুলিয়া ২ নম্বর ব্লকের বোঙাবাড়ি থেকে রথের চাকা গড়াতে শুরু করে। পুরুলিয়া শহর, জয়পুর, ঝালদায় জনসভার মধ্য দিয়ে বলরামপুরে ঢোকে। এদিন ওই রথ সহ জনসভায় দিলীপ ঘোষের সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো।

গত শুক্রবার দুপুর একটা নাগাদ বলরামপুর ব্লকের বিজেপি নেতা-কর্মীরা ওই রসুলডি গ্রামে গিয়ে পরিবর্তন যাত্রার জন্য বিদ্যুৎ স্তম্ভে দলীয় পতাকা বাঁধছিলেন। সেই সময় গ্রামের মানুষজন বাধা দিলে ওই বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে ঝামেলা বেঁধে যায়। তর্ক-বিতর্ক থেকে শুরু হয় খন্ডযুদ্ধ। তারপর গ্রামের মানুষজন পাথর বৃষ্টি শুরু করলে বিজেপির মোট ৬ জন কর্মী জখম হন। সেই সময় বলরামপুরের বিজেপি বিধায়ক বাণেশ্বর মাহাতো ওই গ্রামে গেলে তার গাড়ি সহ জেলা বিজেপির এক সাধারণ সম্পাদকের গাড়িও ভাঙচুর হয় বলে অভিযোগ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.