‘শুনুন আমার চেয়ে বড় গুন্ডা নেই’। এক পুলিশকর্তাকে এই ভাষাতেই হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি সাংসদ রাজু বিস্তার বিরুদ্ধে। ফোনে ওই হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। আর সেই অডিও ইতিমধ্যেই ভাইরাল। যদিও ভাইরাল হওয়া ওই অডিওর কোনও সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। যদিও ঘটনার পর থেকে পাহাড়ে শুরু হয়েছে শাসক-বিজেপি রাজনৈতিক চাপানউতোর।
মঙ্গলবার রাতের ভাইরাল ভিডিওতে ফোনের ওপারে পুলিশের কোনও আধিকারিক। এপারে দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা। ঠিক এই ভাষায় সাংসদকে হুমকি দিতে শুনে জেলা রাজনৈতিক মহলে বিতর্কের সৃষ্টি হয়েছে। ঘটনার সূত্রপাত, শিলিগুড়ি মহাকুমা পরিষদের জালাস নিজমতারা অঞ্চলের ঝমকলাল জোত গ্রামের ঘটনাকে ঘিরে। গত ডিসেম্বর মাসে জমি বিবাদকে কেন্দ্র করে সেখানে দু’পক্ষের মধ্যে মারপিট হয়! কয়েকজন জখম হয়। জখমদের মধ্যে এক গর্ভবতী মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। মহিলা সন্তান প্রসব করলেও পরে সেটি মারা যায়।
আরও পড়ুন:
পুলিশ কর্তাকে হুমকির সুরে সাংসদকে বলতে শোনা যায়, “আপনি তৃণমূলের দালাল। কার সঙ্গে ফোনে কথা বলছেন আপনি জানেন? যত গুন্ডা আছে সবাইকে বলে দেবেন, আমার থেকে বড় গুন্ডা আর কেউ নেই!” সেই অডিও পরবর্তীকে ভাইরাল হয়েছে।
গতকাল, মঙ্গলবার বিধায়ক ও বিজেপি কর্মীদের নিয়ে ওই মহিলার বাড়িতে যান সাংসদ রাজু বিস্তা। ওই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পাশে থাকার বার্তা দেন। সেখান থেকে পুলিশ কর্তাকে ফোন করে ঘটনার তদন্তের অগ্রগতি জানতে চান তিনি। অভিযোগ, কিছুক্ষণ কথাবার্তার পর টেলিফোনের অন্য প্রান্তে থাকা পুলিশ কর্তাকে হুমকির সুরে সাংসদকে বলতে শোনা যায়, “আপনি তৃণমূলের দালাল। কার সঙ্গে ফোনে কথা বলছেন আপনি জানেন? যত গুন্ডা আছে সবাইকে বলে দেবেন, আমার থেকে বড় গুন্ডা আর কেউ নেই!” সেই অডিও পরবর্তীকে ভাইরাল হয়েছে। সাংসদ এভাবে প্রকাশ্যে পুলিশ আধিকারিককে হুমকি দিচ্ছেন! শুরু হয়েছে চর্চা।
দার্জিলিং জেলা তৃণমূলের চেয়ারম্যান সঞ্জয় টেব্রিয়াল বলেন, “সাংসদের ভাষা শুনে বুঝতে হবে ওদের কালচার। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে আইন আইনের মতো চলে। ধমক চমক দিয়ে লাভ নেই।” শিলিগুড়ি মহকুমা পরিষদের প্রাক্তন সভাধিপতি সিপিএমের তাপস সরকার বলেন, “আমি ভিডিও-টা দেখেছি। ওরা যে কতটা ভয়ঙ্কর সেটা ভাষাতেই পরিষ্কার।” যদিও এই বিষয় নিয়ে বিজেপির তরফে কোনও কথা বলা হচ্ছে না।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বিশ্বজয়ের ৩ মাসের মধ্যে অধিনায়কত্ব যাচ্ছে সূর্যকুমারের, নেতৃত্বের দৌড়ে আপাতত ৩
-
দিল্লির পর বিহার, বিধ্বংসী আগুন হাসপাতালে, ঝলসে মৃত অন্তত ৪
-
কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার হুমায়ুনের, অধীর, নওশাদের উদাহরণ তুলে আদালতে যাচ্ছেন এজেইউপি নেতা
-
সাতসকালে শওকত মোল্লার বাড়িতে এনআইএ হানা, তল্লাশির আগেই ‘পলাতক’ তৃণমূল নেতা
-
৪ জুন ২০২৬: মীন রাশির আজকের দিন