দেবব্রত মণ্ডল, বারুইপুর: ‘জয় শ্রীরাম’ বলার অপরাধে এক মহিলা সমর্থককে কুড়ুলের কোপ মারল দুষ্কৃতীরা৷ শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার অন্তর্গত আমঝাড়ার ইটখোলা গ্রামে৷ আক্রান্ত ওই মহিলার নাম রাধারানি সরকার, বয়স ৬৫। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগে সরব হয়েছে গেরুয়া শিবির৷
[ আরও পড়ুন: কোন রণকৌশলে মমতাকে জেতাতে চান প্রশান্ত কিশোর? কী তাঁর সাফল্যের রসায়ন? ]
আক্রান্ত মহিলার পরিবার সূত্রে খবর, লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রচার করেন তিনি৷ একাধিক মিছিলে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে দেখা গিয়েছে তাঁকে এবং তাঁর ছেলে চন্দ্রশেখর সরকারকে৷ অভিযোগ, সেটাই ক্ষোভের কারণ হয়ে দাঁড়ায় স্থানীয় তৃণমূল নেতৃত্বের। এবং সেই ক্ষোভ থেকেই ফলাফল প্রকাশের পর শুক্রবার ওই মহিলার ছেলের উপর চড়াও হয় স্থানীয় কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী।
[ আরও পড়ুন: পরকীয়ার প্রতিবাদ, স্বামী ও প্রেমিকার হাতে নির্যাতিতা গৃহবধূ ]
জানা গিয়েছে, শুক্রবার প্রথমে স্থানীয় বিজেপি কর্মী চন্দ্রশেখর সরকারের বাড়িতে চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা৷ স্থানীয়রা জানিয়েছেন, চন্দ্রশেখরকে কুড়ুল, লাঠি দিয়ে দুষ্কৃতীরা মারছে দেখে তাঁকে রক্ষা করতে বেরিয়ে আসেন তাঁর মা রাধারানি সরকার৷ তখনই তাঁর মাথায় কুড়ুলের কোপ মারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা৷ এবং সেই ঘায়ে মাথা ফেটে যায় রাধারানি দেবীর৷ প্রতিবেশীদের সহায়তায় গুরুতর জখম অবস্থায় রাধারানিকে ক্যানিং হাসপাতালে ভরতি করা হয়৷ এখনও সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি৷ ঘটনায় জড়িত থাকায় স্থানীয় তৃণমূল নেতা রাম মণ্ডল, বিধান সরকার এবং তার স্ত্রী কৃষ্ণা সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে৷ এবং দোষী তৃণমূল কর্মীদের শাস্তির দাবিতে সরব হয়েছে বিজেপি৷ যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব৷
সর্বশেষ খবর
-
‘বিশ্বের বৃহত্তম তেল চুক্তি’, ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ন্ত্রণ চুক্তির ঘোষণা ট্রাম্পের
-
বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি! রাজ্যে বৃষ্টির পূর্বাভাস, মৎস্যজীবীদের বড় সতর্কতা
-
শ্রীলঙ্কায় জেতা ম্যাচ হাতছাড়া! তড়িঘড়ি ভারতীয় পেসারকে কাউন্টি খেলতে পাঠাচ্ছে বোর্ড, কেন?
-
প্রেসিডেন্সি জেলে আফতাব আনসারির সেলে উদ্ধার আইফোন, কার সঙ্গে যোগাযোগের চেষ্টা জঙ্গির?
-
কাশ্মীরি-বিহারি দ্বন্দ্ব বাঁধিয়ে বিতর্কে সময় রায়না! ওরির হুঁশিয়ারি, ‘এবার জেলে ঢুকলে আর বেরবি না’