সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাস্তার পাশে পড়ে থাকা বোমায় বিস্ফোরণ (Blast)। হাত উড়ে গেল শ্রমিকের। ঘটনাস্থল সেই এগরা। আহত শ্রমিকের চোখেও আঘাত লেগেছে বলে খবর। রবিবার বিকেল নাগাদ এগরার (Egra) বর্তনা গ্রামে নিজের বাড়ির চারপাশে বেড়া দিচ্ছিলেন বছর পঞ্চান্নর রাইজুদ্দিন। আচমকা বিস্ফোরণে তাঁর হাত উড়ে যায়। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে। চিকিৎসকরা জানান, রাইজুদ্দিনের চোখেও আঘাত লেগেছে। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হচ্ছে বলে খবর।

বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত বর্তনা গ্রামে। রাস্তার উপর এভাবে বোমা ফেলে রাখল কে? উদ্দেশ্যই বা কী ছিল? এসব প্রশ্ন উঠছে। বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে। প্রাথমিক অনুমান, কৌটোবোমা পড়ে ছিল। তা ফেটেই বিপত্তি। এর নেপথ্যে কারা, তার সন্ধানে নেমেছে পুলিশ।
[আরও পড়ুন: রামসেবায় দরাজহস্ত, ১০০১ কেজি চিনি আতপ চাল পাঠালেন সুকান্ত]
উল্লেখ্য, গত বছর এই এগরাতেই বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে মৃত্যু হয়েছিল অন্তত ১১ জনের। যেখানে বাজি তৈরি হচ্ছিল, সেখানে বাজির আড়ালে প্রচুর বিস্ফোরক মজুত ছিল বলে জানতে পারেন তদন্তকারীরা। কী উদ্দেশে বাড়িতে এত বিস্ফোরক, সেই তদন্ত চলছে এখনও। আর এই ঘটনার পর থেকেই বিস্ফোরণস্থল হিসেবে কুখ্যাত হয়েছে এগরা। ফের এখানে বিস্ফোরণ ঘটল। রাস্তার পাশে পড়ে থাকা সেই কৌটোবোমা ফেটে হাত হারালেন শ্রমিক। আঘাত পেলেন চোখেও।
[আরও পড়ুন: কমোড লাগবেই! জেলে অদ্ভুত ‘আবদার’ শংকরের]
সর্বশেষ খবর
-
‘বন্ধু’ ইরানের পিঠে ছুরি! নিজেকে বাঁচাতে তেহরানের আস্থা ভেঙে বোমাবর্ষণের পথে পাকিস্তান
-
গঙ্গার গ্রাসে গোটা ভূতনি, বন্যা পরিস্থিতি চাক্ষুস করে আঁতকে উঠলেন আধিকারিকরা
-
৯১ বছরেও তরতাজা তরুণী! অবিশ্বাস্য ভল্টের ভিডিও ভাইরাল হতেই শিরোনামে মার্কিন বৃদ্ধা
-
লক্ষ্মীবারেই কৌশিকী অমবস্যা! তারাপীঠ মন্দিরে যাওয়ার আগে রইল সমস্ত খুঁটিনাটি
-
সেপ্টেম্বরেই পুজোর বোনাস জুটমিল শ্রমিকদের! উন্নয়নে বাংলাকে গুজরাট করার ডাক অর্জুনের