টিটুন মল্লিক, বাঁকুড়া: অমানবিকতার নজির সরকারি হাসপাতালেই। ক’দিন ধরেই বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালের আউটডোরের সামনের নর্দমায় পড়ে রয়েছে এক ব্যক্তির দেহ। হেলদোল নেই কারও। দুর্গন্ধে হাসপাতালে টেকাই দায় হয়ে দাঁড়িয়েছে রোগী ও রোগীর আত্মীয়দের।
জানা গিয়েছে, হঠাৎই বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের সামনের নর্দমায় এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখা যায়। দেহটি পচে দুর্গন্ধ ছড়াতে শুরু করে। দেহ ঘিরে ফেলেছে মাছি। কিন্তু এভাবেই কদিন ধরে দেহটি রয়েছে দেখেও হাসপাতালের তরফে কোনও পদক্ষেপই নেওয়া হয়নি। অভিযোগ, হাসপাতালের কর্মী-চিকিৎসকরা দুর্গন্ধের কারণে নাকে রুমাল চেপে যাতায়াত করছেন, কিন্তু তা সত্ত্বেও দেহটি উদ্ধারের ব্যবস্থা করা হয়নি। পুলিশের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। সূত্রের খবর, ইতিমধ্যেই মৃতের পরিবারের খোঁজ শুরু করা হয়েছে।
[আরও পড়ুন: চরিত্র নিয়ে সন্দেহে মারধর, অভিমানে আত্মঘাতী মাধ্যমিক পরীক্ষার্থী]
কিন্তু কীভাবে ওই নর্দমায় পড়লেন মৃত ব্যক্তি? বিনা চিকিৎসাতেই কি মৃত্যু? এহেন একাধিক প্রশ্ন তুলছেন হাসপাতালে থাকা রোগীর পরিবার। পাশাপাশি, হাসপাতালের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। কেন হাসপাতালের মতো জায়গায় এহেন ঘটনা সত্ত্বেও কোনও পদক্ষেপ নেওয়া হল না, সেই প্রশ্নও উঠছে।
[আরও পড়ুন: ‘স্বীকৃতি সম্মেলন’-এ প্রকাশ্যে অন্তর্দ্বন্দ্ব, সম্মানিতদের তালিকায় আপত্তি তৃণমূলের একাংশের]
সর্বশেষ খবর
-
প্রায় দেড়শো ইনজেকশনের যন্ত্রণা! যমজ সন্তানের মা হলেন অনুষ্কা, কী নাম রাখলেন?
-
বঙ্গে ফের নিম্নচাপের চোখরাঙানি, ভাসতে পারে কলকাতা-সহ গোটা রাজ্য
-
আগুনের গ্রাসে শিশুপ্রাণ! মহারাষ্ট্রে সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড, মৃত অন্তত ৩ সদ্যোজাত
-
‘মস্তানি’ দেখিয়ে ডুরান্ড জয়, তারপরই সৌরভের ফোন দেবব্রতকে, হাবাসকে আনার নেপথ্যে কি ‘দাদা’র বুদ্ধি?
-
১০ দিন পরেও বাদল অধিবেশনের সমাপ্তি হয়নি, আসন পুনর্বিন্যাস বিলে মোদি সরকারের নয়া কৌশল?