সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: সাতসকালে ভয়ংকর কাণ্ড। দক্ষিণ ২৪ পরগনার উস্তিতে উদ্ধার রূপান্তরকামীর নলিকাটা দেহ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ঘটনার নেপথ্যে কে? কেন এই নৃশংসতা? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, মৃতের নাম সোনু হালদার (২৫) ওরফে সোনালি। দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারের সেকেন্দারপুর এলাকার ধান্যঘাটার বাসিন্দা ছিলেন তিনি। বুধবার সকালে উস্তি থানার কালিকাপোতা পঞ্চায়েতের তল্যানি গ্রামের বাসিন্দারা জলাজমিতে একটি দেহ পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে নলিকাটা রক্তাক্ত দেহটি উদ্ধার করে। দেখা যায়, দেহটি সোনালির।
ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে খুন বলে নিশ্চিত পুলিশ, তবে এখনও পর্যন্ত কারণ নিয়ে সন্দিহান। অন্য কোথাও খুনের পর দেহ জমিতে ফেলা হয়েছে, নাকি ওখানেই খুন করা হয়েছে, তাও এখনও স্পষ্ট নয়। মৃতের কারও সঙ্গে কোনও শত্রুতা ছিল কি না, তাও জানা যায়নি। এলাকার বাসিন্দা ও মৃতের বন্ধু-বান্ধবকে জিজ্ঞাসাবাদ করলে রহস্যভেদ হতে পারে বলে আশাবাদী তদন্তকারীরা।
সর্বশেষ খবর
-
সোশাল মিডিয়ার ‘পরীক্ষা’য় কেন্দ্রীয় মন্ত্রীদের রিপোর্ট কার্ড, ‘ফ্রেন্ডস’ ভিডিও ডিলিটেও ফার্স্ট বয় মোদি!
-
‘সাম্প্রদায়িক অশান্তির চেষ্টা ব্যর্থ’, হাই কোর্টে মসজিদ মামলা খারিজে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর
-
সিগনাল ভাঙলেই এআইয়ের সাহায্যে কড়া ব্যবস্থা, হুঁশিয়ারি মন্ত্রী অর্জুনের
-
মায়ের মন! খিদের জ্বালায় কাঁদছে ১৭ দিনের শিশু, বুকে নিয়ে স্তন্যপান করালেন মন্ত্রী, ভিডিও ভাইরাল
-
জেন জি-র সঙ্গে দূরত্ব কমাতে বিশেষ উদ্যোগ, কী করছে মোদি সরকার?