Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ২৩ আগস্ট ২০২৬

পুকুর পাড়ে মহিলার অর্ধনগ্ন দেহ, পাশেই পড়ে মৃত শিশু, ঘনাচ্ছে রহস্য

কী কারণে এই পরিণতি?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৭, ২০২২, ১৩:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৭, ২০২২, ১৩:৩৪

options
link
পুকুর পাড়ে মহিলার অর্ধনগ্ন দেহ, পাশেই পড়ে মৃত শিশু, ঘনাচ্ছে রহস্য zoom
ছবি: প্রতীকী
Advertisement

সুরজিৎ দেব, ডায়মন্ডহারবার: সাতসকালে পুকুরের পাশ থেকে উদ্ধার এক মহিলা ও এক শিশুকন্যার দেহ। ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) মন্দিরবাজার থানার চাঁদপুর-চৈতন্যপুর এলাকায়। ঘটনার নেপথ্যে কে বা কারা রয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।  

জানা গিয়েছে, সোমবার সকালে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার (Mandirbazar) থানার চাঁদপুর-চৈতন্যপুর এলাকার বাসিন্দারা মহিলা ও এক খুদের দেহ পড়ে থাকতে দেখেন। মহিলা অর্ধনগ্ন অবস্থায় ছিল বলেই খবর। এরপর খবর দেওয়া হয় থানায়। ঘটনাস্থলে গিয়ে দেহদুটি উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, খুন করা হয়েছে ওই দু’জনকে। তবে আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

[আরও পড়ুন: গরু পাচারকাণ্ডে ফের অনুব্রত মণ্ডলকে তলব সিবিআইয়ের, সশরীরে হাজিরার নির্দেশ]

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, চাঁদপুর-চৈতন্যপুরে চাষের জমির একেবারে শেষপ্রান্তে একটি পুকুরের পাড়ে কাদার মধ্যে দেহ দু’টির অর্ধেক চাপা দেওয়া ছিল। অর্ধনগ্ন অবস্থায় ওই মহিলার দেহ উদ্ধার হয়। স্থানীয় এক বাসিন্দা প্রাতঃকৃত্য সারতে গিয়ে দেহ দু’টি দেখতে পান। আতঙ্কে পালিয়ে এসে সিভিক পুলিশকে খবর দেন তিনি। ওই সিভিক পুলিশের মারফত মন্দিরবাজার থানার পুলিশ বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছে দেহ দুটি উদ্ধার করে।

জানা গিয়েছে, মহিলার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। আশপাশের বিভিন্ন এলাকায় গত কয়েকদিনে কেউ নিখোঁজ হয়েছিলেন কিনা তা দেখা হচ্ছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

[আরও পড়ুন: লুটপাটে বাধা দিয়ে দুষ্কৃতীদের হাতেই খুন একাকী বৃদ্ধা, রাতদুপুরে ব্যাপক চাঞ্চল্য ইছাপুরে]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.