বাবুল হক, মালদহ: মা ও শিশুর রহস্যমৃত্যু। সাতসকালে মালদহের কৃষ্ণপল্লি এলাকায় রেললাইনের ধার থেকে উদ্ধার দুজনের দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
জানা গিয়েছে, শুক্রবার সকালে মালদহের কৃষ্ণপল্লি এলাকায় রেললাইনের পাশে দুটি দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। তড়িঘড়ি খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। দেহের পাশ থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট। জানা যায়, মৃত মহিলার নাম চুমকি গুপ্ত হালদার। তাঁর স্বামী সুব্রত হালদার। পেশায় স্কুল শিক্ষক। মালদহ শহরের নিউ বাঁশবাড়ি এলাকার বাসিন্দা তাঁরা।
[আরও পড়ুন: মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগ পুলিশকর্মীর বিরুদ্ধে, চাঞ্চল্য পর্ণশ্রীতে]
কিন্তু কী কারণে মা-সন্তানের মৃত্যু? তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পুলিশের তরফে জানানো হয়েছে, দেহ ইতিমধ্যেই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পারবারিক কোনও অশান্তি ছিল কি না তা খতিয়ে দেখা হবে। তদন্তের স্বার্থে কথা বলা হবে মৃতার স্বামী ও আত্মীয়দের সঙ্গে। অবিলম্বেই গোটা বিষয়টা স্পষ্ট হবে বলে আশাবাদী তদন্তকারীরা।
[আরও পড়ুন: ‘হাত’ ছাড়া নিয়ে উদ্বিগ্ন বঙ্গ সিপিএম, কংগ্রেসকে কৌশলে চাপ আলিমুদ্দিনের]
সর্বশেষ খবর
-
হবু স্বামীর সঙ্গে চওড়া হাসি মিমির, ডিসেম্বরেই বিয়ে! দেখুন এক্সক্লুসিভ ছবি
-
কোটি কোটি লেনদেনে বড় মাথা, অপরাধ স্বীকার অভিষেকের আপ্তসহায়ক সুমিতের! বিস্ফোরক সিআইডি
-
অবসরের আগেই নিজের টিভি শো, রোহিতকে আজীবনের জন্য নিষিদ্ধ করছে বোর্ড?
-
রাজ্যজুড়ে ছড়িয়ে ৫০০ ভুয়ো ডাক্তার! ১০ লক্ষের বিনিময়ে মিলেছে রেজিস্ট্রেশন নম্বর
-
চকোলেট চুরি করে খাওয়ায় চাকরি হারাল যুবক, অভিযুক্তকে ‘ব্ল্যাকমেল’ খোদ সংস্থার