বিপ্লবচন্দ্র দত্ত, নদিয়া: বিবাহ বহির্ভূত সম্পর্কের জের। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে যুবককে খুনের অভিযোগ উঠল প্রেমিকার স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার (Nadia) পলাশিতে।
মৃত যুবকের নাম আদর আলি শেখ। নদিয়ার পলাশির বাসিন্দা তিনি। বছর দেড়েক আগে পাশের গ্রামের এক তরুণীর সঙ্গে বিয়ে হয় ওই যুবকের। তাঁদের একটি কন্যা সন্তানও রয়েছে। প্রতিবেশী মারফত জানা গিয়েছে, কিছুদিন ধরেই প্রতিবেশী এক মহিলার সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল আদরের। সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন দু’জনে। ওই মহিলার স্বামী এনামুল শেখ আদরের সঙ্গে তাঁর স্ত্রীর পরকীয়ার কথা জানতে পারার পর থেকেই অশান্তির সূত্রপাত। দিন কয়েক আগে এনামুল ওই যুবককে খুনের হুমকি দেয় বলে অভিযোগ।
[আরও পড়ুন:বান্ধবীদের সঙ্গে বেড়াতে গিয়ে রহস্যজনক মৃত্যু হুগলির তরুণীর, খুনের অভিযোগে সরব পরিবার]
জানা গিয়েছে, শনিবার গভীর রাতে এনামুল ফোন করে আদরকে। তাঁকে ডেকে পাঠায়। এরপর সারারাত বাড়ি ফেরেননি ওই যুবক। পরিবারের সদস্যরা খোঁজ নিলেও কোনও লাভ হয়নি। পরে রবিবার ভোর বেলা ঘর থেকে বেরিয়েই আদরের বাবা দেখেন, বাড়ির সামনে পড়ে রয়েছে ছেলের দেহ। খবর পেয়েই ঘটনাস্থলে যায় কালীগঞ্জ থানার পুলিশ। ইতিমধ্যেই যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। মৃতের পরিবারের অভিযোগ, এনামুলই খুন করেছে আদরকে। ঘটনার পর্যাপ্ত তদন্ত ও অভিযুক্তের গ্রেপ্তারির দাবি জানিয়েছন সকলে।
[আরও পড়ুন:তিনদিন ধরে খাদ্যনালীতে আটকে থাকা কয়েন বের করে খুদের প্রাণ বাঁচালেন চিকিৎসক]
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা