সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: বাড়ির পুকুর থেকে এক প্রৌঢ়ের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার চণ্ডিপুর সাঁপুইপাড়া এলাকায়। খবর পেয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কী কারণে খুন, তা জানতে শুরু হয়েছে তদন্ত।
দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার বাসিন্দা ওই প্রৌঢ়ের নাম কামাল সাঁপুই। কয়েকদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে অশান্তি চলছিল তাঁর। পরে তা মিটেও যাও। পরে শনিবার সকালে বাড়ির পুকুরে ভাসতে দেখা যায় কামালের দেহ। খবর পেয়েই ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। দেহটি উদ্ধারের পরই দেখা যায় হাত-পা বাঁধা রয়েছে তাঁর। সঙ্গে সঙ্গে দেহটি ময়নাতদন্তে পাঠায় পুলিশ। মৃতের পরিবারের অভিযোগ, অশান্তির কারণে প্রতিবেশীরাই খুন করেছে কামালকে।
[আরও পড়ুন: ‘মুখ্যমন্ত্রীই পারবেন ঘরে ফেরাতে’, কাতর আবেদন মালয়েশিয়ায় আটক শ্রীরামপুরের দুটি পরিবারের]
পুলিশের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কী কারণে খুন তা জানতে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন মৃতের পরিবারের সদস্যরা। তদন্তের স্বার্থে কামাল সাঁপুইয়ের প্রতিবেশীদের সঙ্গে কথা বলা হতে পারে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
[আরও পড়ুন: করোনা সতর্কতার মাঝেও CAA’র সমর্থনে বাড়ি বাড়ি ঘুরে প্রচার, বিতর্কে বিজেপি]
সর্বশেষ খবর
-
নেতাজির নামে ‘কুকথা’য় অনন্তের বিরুদ্ধে পুলিশের মামলা রুজু! শিক্ষক-সহ ৫ অনুগামী গ্রেপ্তার কোচবিহারে
-
‘নেতাজিকে দেবজ্ঞানে পুজো করি’, দেশনায়কের অপমানে ক্ষমা চেয়েও তোপের মুখে অনন্ত মহারাজ
-
‘ফেসবুকটাকে আমি নর্দমা ভাবি, কাউকে ছোট করে…’, ‘দিদি নং ওয়ান’ স্বস্তিকার নিশানায় কে?
-
হাত মেলাচ্ছে রিলায়েন্স-রোলস রয়েস! ভারতেই তৈরি হবে অত্যাধুনিক যুদ্ধ বিমানের ইঞ্জিন
-
এশিয়াসেরা হওয়ার লড়াইয়ে বিরাট ধাক্কা টিম ইন্ডিয়ার, চোটে বাদ বিশ্বকাপ জয়ের কারিগর