সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নর্দমা থেকে ডায়মন্ড হারবারের স্টেশন মাস্টারের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে। খবর পেয়েই পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। সূত্রের খবর, দেহে মিলেছে আঘাতের চিহ্ন। তবে কীভাবে মৃত্যু হল ওই ব্যক্তির তা এখনও স্পষ্ট নয়।
মৃত ব্যক্তির নাম নির্মল কুমার। আদতে বিহারের বাসিন্দা তিনি। দীর্ঘদিন ধরেই ডায়মন্ড হারবারে ভাড়া বাড়িতে থাকতেন তিনি। সোমবার সকালে তাঁর বাড়ির পাশের নর্দমায় দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপরই খবর দেওয়া হয় পুলিশে।

জানা গিয়েছে, চলতি মাসের ৫ তারিখ বিহার থেকে ডায়মন্ড হারবারে এসেছিলেন নির্মলবাবুর স্ত্রী। তারপরই নির্মলবাবুর রহস্যমৃত্যুর ঘটনায় প্রশ্নের মুখে তাঁর স্ত্রীর ভূমিকা। তবে কি দাম্পত্যকলহ চলছিল তাঁদের মধ্যে? সেই কারণেই এই মৃত্যু? সূত্রের খবর, নির্মলবাবুর ভাইয়ের সঙ্গেও তাঁর সম্পর্ক ভাল ছিল না। শনিবারও তাঁদের মধ্যে অশান্তি হয়। সেই অশান্তির জেরেই নির্মলবাবুর এই পরিণতি কি না তাও ভাবাচ্ছে তদন্তকারীদের। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই ছবিটা কিছু স্পষ্ট হবে বলে মনে করছেন তদন্তকারীরা।
ছবি: বিশ্বজিৎ নস্কর
[আরও পড়ুন: অযোধ্যা রায়ের পর সম্প্রীতির নজির বর্ধমানে, নবী দিবসে লাড্ডু বিলি মুসলিমদের]
সর্বশেষ খবর
-
মেট্রোপথে জুড়তে পারে কলকাতা স্টেশন, কবে মিলবে পরিষেবা?
-
আজ যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশ, সতর্ক প্রশাসন
-
আফগানিস্তানের বিরুদ্ধে টস জিতল ভারত, অভিষেক তরুণ স্পিনারের, কেমন হল প্রথম একাদশ?
-
দিল্লিতে ‘শাহী’ সাক্ষাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু, কী নিয়ে কথা হল দু’জনের?
-
১৩ কোটি টাকার দেনা! ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মহামেডানের নতুন সভাপতি হুমায়ুন কবির