দেবব্রত মণ্ডল, বারুইপুর: বোমা ও অস্ত্র রাখার অভিযোগে চার আইএসএফ (ISF) কর্মীকে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙ্গড় থানার সুনদিয়া এলাকায়। মঙ্গলবার বারুইপুর আদালতে তোলা হবে ধৃতদের।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, রবিবার অর্থাৎ ব্রিগেড সমাবেশের দিন আইএসএফ কর্মীর সঙ্গে তৃণমূল কংগ্রেসের অশান্তিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়ের দুর্গাপুর এলাকা। সেই সময় কয়েকজন আইএসএফ কর্মী দুর্গাপুর (Durgapur) পঞ্চায়েতে ঢুকে ভাঙচুর চালায় বলে অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। ওই ঘটনাকে কেন্দ্র করে অশান্তি চলছিলই। এই পরিস্থিতিতে গোপন সূত্রে পুলিশ জানতে পারে, আইএসএফ কর্মী জলিল মোল্লার বাড়িতে বোমা তৈরি করা হচ্ছে। সেখানে মজুত রয়েছে অস্ত্রও। এরপরই জলিলের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকেই মেলে বোমা তৈরির সামগ্রী, বোমা, গুলি ও আগ্নেয়াস্ত্র। এরপরই জলিল মোল্লা-সহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি ধৃতদের নাম জাহাঙ্গির মোল্লা, মফিজুল মোল্লা, রবিউল শেখ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জলিল মোল্লার ছেলে ঘটনার পর থেকেই বেপাত্তা। তার খোঁজ চলছে।
[আরও পড়ুন: পুরুলিয়ার পর ভোট বয়কটের ডাক দিয়ে মাওবাদী পোস্টার ঝাড়গ্রামে, তুমুল চাঞ্চল্য]
সামনেই ভোট। তার আগে আইএসএফ কর্মীর বাড়ি থেকে বোমা উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অনুমান করা হচ্ছে, নির্বাচনে অশান্তির উদ্দেশেই বোমা মজুত করা হচ্ছিল। ঘটনার নেপথ্যে আর কে বা কারা জড়িত, তা জানার চেষ্টা করছে পুলিশ।
[আরও পড়ুন:পুলিশের গাড়ির ধাক্কায় বাইক আরোহীর মৃত্যুর অভিযোগে উত্তাল আসানসোল, পথ অবরোধ স্থানীয়দের]
সর্বশেষ খবর
-
ঋণের বোঝায় গোটা পরিবার শেষ! স্ত্রী, দুই সন্তানকে ‘খুন’ করে ‘আত্মঘাতী’ কর্নাটকের ব্যবসায়ী
-
মেয়ে সুপ্রিয়াকে নিয়ে মোদির দরবারে শরদ পওয়ার, এনডিএতে যোগ সময়ের অপেক্ষা?
-
বাবার শ্রাদ্ধের দিনও কাছা পরে অনুশীলনে, প্রয়াত পিতার স্বপ্নপূরণে কলকাতা লিগে নামবে রোহিত
-
নিরাপত্তার গলদেই মৃত্যু খামেনেইয়ের, চাঞ্চল্যকর ‘স্বীকারোক্তি’ ইরানের, সর্ষের মধ্যেই ভূত?
-
‘ডিম ছোড়াকে সমর্থন করি না, এটা বাংলার সংস্কৃতি নয়’ বিধানসভায় রাজধর্মের পাঠ মুখ্যমন্ত্রীর