সোমনাথ পাল, বনগাঁ: বছর পনেরোর এক নাবালিকাকে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম রানা দেবনাথ। গোপালনগর থানার নহাটা এলাকার ঘটনা। ধৃতের বাড়ি হরিনঘাটা থানার নগরউখরা এলাকায়৷ পুলিশ সূত্রে জানা যায়, ওই নহাটা এলাকায় এক আত্মীয়ের বাড়ি বেড়াতে এসে প্রতিবেশী ওই নাবালিকাকে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে অভিযুক্ত। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে ধৃতকে রবিবার বনগাঁ আদালতে তোলা হয়৷
[রায়গঞ্জে এসডিও নিগ্রহের ঘটনায় গ্রেপ্তার আরও একজন শিক্ষক]
অন্যদিকে, পণের দাবিতে মানসিক ও শারীরিক অত্যাচার। সহ্য করতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন এক গৃহবধু। গোপালনগর থানার মামুদপুর এলাকার ঘটনা। ওই ঘটনায় মৃতার বাপের বাড়ির করা অভিযোগের তদন্তে নেমে পুলিশ শনিবার রাতে গ্রেপ্তার করল অভিযুক্ত মৃতার স্বামীকে৷ ধৃতের নাম প্রণব হীরা৷ ধৃতের বিরুদ্ধে বধু নির্যাতন ও আত্নহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা রুজু করে ধৃতকে রবিবার বনগাঁ আদালতে তুলে দেয় পুলিশ৷ পুলিশ সূত্রে জানা যায়, মাস ছয়েক আগে গোপালনগর থানারই ন’হাটা এলাকায় ওই তরুণীর সঙ্গে বিয়ে হয় অভিযুক্তের। বিয়ের পর থেকে পণের দাবিতে শ্বশুরবাড়িতে অত্যাচার শুরু হয় ওই গৃহবধুর উপর। শ্বশুরবাড়িতে স্বামী ও অন্যান্যদের দ্বারা লাগাতার অত্যাচার সহ্য করতে না পেরে ওই গৃহবধু আত্মহত্যা করেন বলে অভিযোগ।
সর্বশেষ খবর
-
রুদ্ধশ্বাস ম্যাচে তিকিতাকার জয়, সুপার সাব ম্যাজিকে বেলজিয়ামকে হারিয়ে সেমিতে স্পেন
-
মাঝরাস্তায় ট্যাঙ্কার থেকে ইথানল চুরি! বর্ধমানে সক্রিয় বড়সড় চক্র, সতর্ক পুলিশও
-
পকেটের চাপে অভিভাবকত্বে ব্রেক! বাংলায় কমছে প্রজনন হার, সমীক্ষার ফলাফলে উদ্বেগ
-
আগামী মাসে নদিয়া সফরে মুখ্যমন্ত্রী, প্রশাসনিক বৈঠকের পাশাপাশি থাকবেন সরকারি অনুষ্ঠানেও!
-
একমাসে দ্বিতীয়বার! ফের বঙ্গে আসছেন শাহ, আগামী সপ্তাহে একগুচ্ছ কর্মসূচি