সুবীর দাস, কল্যাণী: ফুটবল খেলতে যাওয়াই কাল কাল! গোলপোস্ট ভেঙে মৃত্যু শিশুর। মঙ্গলবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদহ থানার শিকারপুর বেলে মাঠ এলাকায়।
মৃতের নাম বিশাল মণ্ডল। বয়স ৭ বছর। বাড়ি মদনপুর দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের বেলেমাঠ এলাকায়। মদনপুর শিকারপুর রামমোহন প্রাথমিক স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র। পরিবার সূত্রে জানা গিয়েছে, বরাবরই ফুটবল খেলতে ভালোবাসে বিশাল। প্রতিদিন বিকেল হলেই সহপাঠীদের নিয়ে ফুটবল খেলতে যেত শিশুটি। মঙ্গলবারও গিয়েছিল সে। আর সেটাই কাল হল। কোল খালি হয়ে গেল তার মায়ের!
প্রতিদিন বিকেলে এলাকার শিশুরা স্থানীয় মাঠে খেলাধুলা করে। প্রতিদিনের মতো মঙ্গলবার বিকেলেও অন্যান্য শিশুদের সঙ্গে বিশাল খেলতে গিয়েছিল। খেলার সময় হঠাৎই দুর্ঘটনাটি ঘটে। হঠাৎই তার গায়ের উপরে ফুটবল খেলার গোল পোস্ট ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে ছুটে আসে অন্যান্যরা। জখম শিশুকে আশঙ্কাজনক অবস্থায় কল্যাণীর জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকেরা জখম শিশুকে মৃত বলে ঘোষণা করে। বিশালের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। বিশালের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না তার পরিবার, খেলার সঙ্গী থেকে শুরু করে প্রতিবেশীরা।
সর্বশেষ খবর
-
প্রীতিকে পেয়েও সুধাকে ভোলেননি ‘মুসাফির ক্যাফে’র চন্দর, বাস্তবে বিক্রান্তের দাম্পত্য সুখের চাবিকাঠি কী?
-
সমস্যা জানাতে হয়রানি নয়! সরকারি দপ্তরেই ‘জনতার দরবার’, দিনক্ষণ জানাল নবান্ন
-
নেপালে নিখোঁজ জলবিদ্যুৎ প্রকল্পের ৯৩৩ কর্মী, প্রলয়ে তৈরি নয়া হ্রদে বিপদের শঙ্কা, মৃত ৭৬৮
-
এক কাপ চায়েই প্রাণরক্ষা! ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে বিপর্যস্ত নেপাল থেকে ফিরলেন বর্ধমানের পর্যটক
-
৭০০ বাস ‘ব্যবহারের অযোগ্য’, অমিল চালক-কন্ডাক্টরও, পুজোর আগে কি চালু হবে ‘পিঙ্ক কার্ড’?