জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: ফের সোনার চোরাচালান রুখে বড়সড় সাফল্য পেল বিএসএফ! ট্রাকের মধ্যে লুকিয়ে বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় সোনার বিস্কুট-সহ ট্রাক চালককে ধরল বিএসএফ ৷ বুধবার রাতে ঘটনাটি ঘটেছে পেট্রাপোল সীমান্ত বন্দরে ৷
বিএসএফ জানিয়েছে, ট্রাক থেকে ৬০টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে। যার ওজন প্রায় সাত কেজি ৷ভারতীয় বাজার মূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা। ধৃত ট্রাক চালকের নাম সুরজ মগ। বাড়ি বনগাঁ থানার জয়পুর এলাকায়।
[আরও পড়ুন: বাইক, পথচারীদের পরপর ধাক্কা বেপরোয়া অ্যাম্বুল্যান্সের, মৃত ২]
গত ৩০ তারিখে পণ্য নিয়ে বেনাপোল বন্দরে গিয়েছিলেন ট্রাক চালক। বুধবার রাতে বাংলাদেশে পণ্য খালি করে ভারতে ফিরেছিলেন তিনি। ১৪৫ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা ইন্টিগ্রেটেড চেকপোস্ট এলাকায় ট্রাকটিকে আটক করে। সন্দেহজনক ট্রাকটিতে তল্লাশি চালায় জওয়ানরা। তাঁরা কেবিনের ভিতরে একটি নির্দিষ্ট স্থানে তল্লাশি করে সাদা টেপে মোড়ানো বাক্সের পিছনে একটি কাপড়ে মোড়ানো ৬০টি সোনার বিস্কুট উদ্ধার করে ৷
ধৃত ট্রাক চালক জানান, তাঁকে এক বাংলাদেশি এই বিস্কুটগুলো দিয়েছিল পেট্রাপোলের এক বাসিন্দাকে দেওয়ার জন্য। ধৃত পাচারকারী ও আটক হওয়া সোনাগুলি কলকাতা শুল্কদপ্তরের হাতে তুলে দিয়েছে বিএসএফ ৷
[আরও পড়ুন: অভিষেকের ডেডলাইন শেষের আগেই অ্যাকশন! ১০০ দিনের কাজের বকেয়া নিয়ে রাজ্যপালকে চিঠি কেন্দ্রের]
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন