বিধান নস্কর, বিধাননগর: সাতসকালে ভয়ঙ্কর দুর্ঘটনা। ব্রিজের রেলিং ভেঙে খালে উলটে গেল যাত্রী বোঝাই বাস। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় আহত প্রায় ৪০ জন যাত্রী। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় দ্রুত শুরু হয়েছে উদ্ধার কাজ। ঘটনাস্থলে পৌঁছেছে রাজারহাট থানার পুলিশ।
হাড়োয়া থেকে করুনাময়ীগামী একটি বাস শুক্রবার সকালে হাড়োয়া ব্রিজের গার্ডওয়ালে ধাক্কা মেরে উলটে যায়। ব্রিজের রেলিং ভেঙে খালে পরে যায় যাত্রী বোঝাই বাসটি। বাসের ভিতরে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। যাত্রীদের চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় মানুষ। তারাই উদ্ধার কাজ শুরু করেন দ্রুত। এরপরেই ঘটনাস্থলে পৌছায় রাজারহাট থানার পুলিশ। এখনও পর্যন্ত বাসটিকে উদ্ধার করার কাজ চালানো হচ্ছে। বাসের মধ্যে একাধিক যাত্রীর আটকে থাকার সম্ভাবনা রয়েছে বলেও জানা গিয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য
প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, অপর একটি বাসের পাশ দিয়ে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারায় দুর্ঘটনাগ্রস্ত বাসটি। যদিও, এই ঘটনায় কেউ নিহত হননি বলেই এখনও অবধি জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সর্বশেষ খবর
-
বাজারের অতিরিক্ত হতাশা থেকে বাঁচতে কনট্রা ফান্ডে বিনিয়োগ, জেনে নিন বিস্তারিত
-
টাকার প্রয়োজনে কাজ করতেন কারখানায়, ‘শ্রমিক’ উন্দেভের রূপকথায় নকআউটে জার্মানি
-
‘হরমুজ বন্ধ হলেই ইরান ধ্বংস করব’, ফের হুমকি ট্রাম্পের, পালটা তোপ তেহরানের
-
সাত শৃঙ্গের মাঝে পবিত্র হ্রদ, শুরু হল হেমকুণ্ড যাত্রা, কীভাবে যাবেন, জেনে নিন খুঁটিনাটি
-
মিড ডে মিলের বরাদ্দবৃদ্ধি, বাড়ছে রাঁধুনিদের পারিশ্রমিকও, সব স্কুলে বসবে স্যানিটারি ভেন্ডিং মেশিন